1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটিরাঙ্গায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাটিরাঙ্গায় ১৯ জনকে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৪৭০ বার

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।
করোনা ভাইরাসের (কোভিড-১৯) বিস্তার রোধে সরকারী নির্দেশনা অমান্য করে মাস্ক পরিধান না করায় ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ১৬ জনকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সাথে ড্রাইভিং লাইসেন্স না থাকায় আরো তিনজনকে জরিমানা করা হয়।

বুধবার (৩০ মার্চ) সকালের দিকে মাটিরাঙ্গা বাজারের মুক্তিযোদ্ধা চত্বর, সিএনজি স্টেশন, পুরাতন হাসপাতাল মোড়সহ বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালনা করেন মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট মিজ ফারজানা আক্তার ববি। এসময় মাটিরাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. মোজাম্মেল হক উপস্থিত ছিল।

অভিযানকালে মাস্ক পরিধান না করায় মোটর সাইকেল চালক, পথচারী ও ব্যাবসায়ীসহ ১৬ জন সহ ১৯ জনকে চার হাজার দুই শত টাকা জরিমানা করা হয়। একই সাথে তিনি মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে সাধারন জনগনের মাঝে মাস্ক বিতরন করেন।

ভ্রাম্যমান আদালতের নির্বাহি ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভুমি) মিজ ফারজানা আক্তার ববি বলেন, দেশে আবারও করোনার দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে। প্রতিদিনই আক্রান্ত আর মৃত্যুর সংখা আশঙ্কাজনক হারে বাড়ছে।
করোনা ভাইরাস থেকে বাঁচতে মাস্ক ব্যবহারসহ স্বাস্থ্যবিধি মেনে চলা একান্ত প্রয়োজন। তাই মাস্ক ব্যবহার নিশ্চিত করাসহ জনসচেতনতা বৃদ্ধি করতে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশে অভিযান চালানো হয়। এ অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net