ঢাকা   ০৫:০৭:১৫ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

মানিকছড়িতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪২৬ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মো. ইসমাইল হোসেন, মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধি: বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বিএনপি, জামায়াত ও হেফাজতের তান্ডব, ভাংচুর ও নৈরাজ্যে সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মানিকছড়ি উপজেলা আওয়ামীলীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টায় উপজেলা আ.লীগ কার্যালয় থেকে র‌্যালী বের হয়ে চট্টগ্রাম-খাগড়াছড়ি সড়কের মহামুনি হয়ে মানিকছড়ি বাজার প্রদক্ষিণ করে ফের আ.লীগ কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত মিলিত হয়।

এ সময় উপজেলা চেয়ারম্যান ও আ.লীগ সভাপতি সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারণ সম্পাদক মো. মাঈন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মো. রফিুকল ইসলাম, যুবলীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ছাত্রলীগ সভাপতি মো. জামাল হোসেন, সাধারণ সাধারণ সম্পাদক চলাপ্রু মারমা নিলয়, কলেজ ছাত্রলীগ সভাপতি মো. আবু জাফরসহ বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ড আওয়ামীললীগ ও সকল সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পঞ্চাশ বছর পরও বিএনপি-জামায়াতের মদদে স্বাধীনতাবিরোধী চক্র দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে চায়। কিন্তু বাংলার মাটিতে তাদের এই অপতৎপরতা কোনোদিন বাস্তবায়ন হবে না। ভবিষ্যতে যদি তারা কোনো নতুন সড়যন্ত্র করে তাহলে তাদের কঠোর হাতে দমন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি