1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মুজিব শতবর্ষ উপলক্ষে মীরসরাইয়ে রত্নগর্ভা মা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মুজিব শতবর্ষ উপলক্ষে মীরসরাইয়ে রত্নগর্ভা মা ও বীর মুক্তিযোদ্ধা সম্মাননা প্রদান

মীরসরাই সংবাদদাতা,॥

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩৪৭ বার

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে মীরসরাইয়ের ২নং হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে ৪মাস ব্যাপী আন্তঃক্রীড়ার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ৯জন রত্নগর্ভা মা ও ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২৪ মার্চ) দুপুরে বারইয়ারহাট কলেজ মাঠে উক্ত অনুষ্ঠানের আলোচনা সভায় হিঙ্গুলী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সোনা মিয়া সওদাগরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন হারুন ও যুগ্ম সম্পাদক ডা. দাউদুল ইসলামের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।

প্রধান অতিথি ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ হলো স্বাধীনতার প্রথম ঘোষণা। সে ভাষণে স্বাধীনতা সংগ্রামের নিদের্শনা দিয়েছিলেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে রুপান্তরিত হয়েছে। চারদিকে উন্নয়নের ছোঁয়া লেগেছে। মীরসরাইয়ে গড়ে উঠছে দেশে সবচেয়ে বড় ইকোনমিক জোন। শীঘ্রই মীরসরাই সিঙ্গাপুরে রুপান্তরিত হবে।
আবেগ জড়িত কন্ঠে সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন আরো বলেন, ‘একদিন মীরসরাইকে নিয়ে সারাদেশ অনেক গর্ব করবে, মীরসরাই অনেক উন্নত হবে, সেদিন হয়তো আমি থাকবো না।’ জননন্দিত নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মুখে আবেগজনিত কথা শুনে উপস্থিত অনেক নেতাকর্মীদের চোখ অশ্রুসজল হয়ে পড়ে।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান মোঃ আলা উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি উত্তম কুমার শর্মা, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মীরসরাই পৌরমেয়র গিয়াস উদ্দিন , বারইয়ারহাট পৌরসভার সাবেক মেয়র ভিপি নিজাম উদ্দিন প্রমুখ।
আলোচনা সভা শেষে রত্নগর্ভা মা, বীর মুক্তিযোদ্ধা, প্রবীণ আওয়ামীলীগ নেতাদের মাঝে সম্মাননা স্মারক এবং আন্তঃক্রীড়া প্রতিযোগীতায় বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net