1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নোয়াখালীতে আবাসিক হোটেলে অভিযান,অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে ১২ জন গ্রেফতার  চন্দনাইশ থানা পুলিশের অভিযানে হত্যা মামলা সহ ৩ আসামী গ্রেফতার মসজিদে তালা মারার হুমকি নিউজ করায় সাংবাদিকের ওপর হামলা  মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল  আরোহী নিহত, আহত- ১ নোয়াখালীর কোম্পানীগঞ্জে ঘুম থেকে উঠে শিশুর নিথর দেহ, হত্যার অভিযোগ বাবা-মায়ের পরস্পরের বিরুদ্ধে  বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর মাগুরায় বৃক্ষরোপণ অভিযান, বৃক্ষ ও ফল মেলার উদ্বো রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ চলছে রোগ প্রতিরোধই সরকারের মূল লক্ষ্য : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

শ্রীনগরে মাস্ক ব্যবহার না করায় জরিমানা

আব্দুর রকিব,মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩৩৫ বার

শ্রীনগরে করোনা ভাইরাস মোকাবেলায় মাস্ক ব্যবহার না করায় ৯ ব্যক্তিকে আর্থিক জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার সকালের
দিকে শ্রীনগর উপজেলা রোডসহ শ্রীনগর বাজার এলাকায় এই ভ্রাম্যমাণ অভিযান
পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার। এসময় মাস্ক
পরিধান না করায় ৯ জনের কাছ থেকে সংক্রামণ আইনে জরিমানার ২৮০০ টাকা
আদায় করেন তিনি। এছাড়াও এসময় জণসাধারণের মধ্যে মাস্ক বিতরণ করেন ও
করোনা রোধে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলাচলের আহবান করেন নির্বাহী
ম্যাজিস্ট্রেট মোসাম্মৎ রহিমা আক্তার।

খোঁজ খবর নিয়ে জানা যায়, শ্রীনগর উপজেলায় গত ২৪ ঘন্টায় নতুন করে
করোনায় আক্রান্ত হয়েছে ৪ জন। উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ৪৪০ জন। এর
মধ্যে সুস্থ হয়েছেন ৩৪৫ জন। করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪ জন।
আপরদিকে শ্রীনগরে করোনা-১৯ ভ্যাকসিনের জন্য আবেদন করেছেন ১০ হাজার ১১৯
জন নারী পুরুষ। এর মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে এই পর্যন্ত করোনা টিকা
প্রদান করা হয়েছে ৮৩৮০ জনকে।

এছাড়াও পার্শ্ববর্তী টঙ্গীবাড়ি উপজেলা থেকে জরুরী ভিক্তিতে আরো ৫০০টি
করোনা ভ্যাকসিন শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে বলে জানান
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুহাম্মদ রেজাউল হক।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net