1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ! - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ টি প্রতিষ্ঠানকে জরিমানা  মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৬৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রাঙ্গামাটির ব্রীজের যানজট নিরসনে মানবিক উদ্যোগ—গর্ত ভরাট করলেন আব্দুল আলিম মেম্বার কলকাতায় অগ্নিকাণ্ডে ৫ বাংলাদে‌শির মৃত্যু : পররাষ্ট্র মন্ত্রণালয় গণমাধ্যম বাংলাদেশে এখন সর্বোচ্চ স্বাধীনতা ভোগ করছে : তথ্যমন্ত্রী কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ডে নিহত ৯ জনের ৫ জন বাংলাদেশি: পররাষ্ট্র মন্ত্রণালয় নোয়াখালীর কোম্পানীগঞ্জে চরফকিরা ইউনিয়নে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট সাতকানিয়ায় স্থানীয়দের উদ্যোগের পর পুলিশের মাদকবিরোধী র‌্যালি  হোপের বৃক্ষরোপণ কর্মসূচি: তিন শাখায় ফলজ গাছের চারা বিতরণ আনোয়ারায় তিন ফার্মেসিতে অভিযান ৬৫ হাজার টাকা অর্থদন্ড

সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে দোকান নির্মাণ!

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৪ মার্চ, ২০২১
  • ২৯৩ বার

মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার হরপাড়া এলাকার ছনবাড়ি
চৌরাস্তায় সড়ক ও জনপথের জায়গায় অবৈধভাবে পুনরায় দোকান ঘর নির্মাণ করা
হচ্ছে। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ছনবাড়ি সড়ক ও জনপথ কার্যালয়ের দক্ষিন পাশে
এসব ঘর পুনরায় নির্মাণ করছেন হরপাড়া গ্রামের বাসিন্দা ও শ্রীনগর বাজার
স্বর্ণ শিল্প সমিতির সাবেক সাধারণ সম্পাদক সমর দত্ত। এর আগে একই স্থানে
দোকান নির্মাণ করা হলে এবিষয়ে গত ২২ জানুয়ারি বিভিন্ন পত্র পত্রিকায় সচিত্র
প্রতিবেদ প্রকাশিত হলে সংশ্লিষ্ট কর্মকর্তারা অবৈধ এসব দোকান ঘর উচ্ছেদ
করেন। অথচ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নাকের ডগায় নিজের ব্যক্তি মালিকানা
সম্পত্তি দাবি করে পুনরায় দোকান ঘর নির্মাণ কাজ শুরু করেন গতবারের মুন্সীগঞ্জ-
১ আসনের এমটি পদপ্রার্থী (কাস্তে মার্কা) সমর দত্ত! সরেজমিনে দেখা গেছে,
এক্সপ্রেসওয়ের পশ্চিম পাশে ও শ্রীনগর সড়ক ও জনপথ অফিসের দক্ষিন পাশে প্রায়
৫০/৬০ ফুট লম্বা করে বেশ কয়েকটি টিন ও কাঠের দোকান ঘর নির্মাণ করা
হয়েছে। এর মধ্যে কয়েকটি দোকান ঘরের নির্মাণ কাজ চলমান রয়েছে। এছাড়াও
সড়ক ও জনপথ অফিসের নতুন ভবনের সামনে সরকারের একোয়ারিত সম্পত্তি (পুকুর)
রয়েছে। পুকুরটিও এখন নিজের ব্যক্তি মালিকানা সম্পত্তি দাবী করে ভোগদখলে
আছেন সমর দত্ত। দেখা গেছে পুকুরে মাছ ধরার জন্য জাল পাতা হচ্ছে। খোঁজ খবর
নিয়ে জানা যায়, সমর দত্তের নির্মানাধীন অবৈধ এসব দোকান ঘরগুলো কিছুদিন
আগে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপে ভাঙা হয়। তার কিছুদিন পরে নিষেধাজ্ঞা
উপেক্ষা করে সমর দত্ত এসব দোকান পুনরায় নির্মাণ কাজ শুরু করেন। এছাড়াও
নির্মিত এসব তার ভোগদখলে থাকা পুকুরসহ নির্মানাধীন রেল লাইন পর্যন্ত সব
জমিই অধিগ্রহন করে নেয় সরকার।

সমর দত্তের কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার মালিকানা জায়গায়
দোকান ঘর নির্মাণ করেছি। আমার সব বৈধ কাগজপত্র আছে। এসময় দোকানের
পিছন দিকে পুকুরটিও নিজের মালিকানা বলে দাবী করেন তিনি।
এব্যাপারে সড়ক ও জনপথ মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর অফিসের উপ-প্রকৌশলী সাঈদ
আলম জানান, সমর দত্তকে একাধিকবার বলা হয়েছে সে কোন মালিকানা কাগজপত্র
দেখাতে পারেননি। এর আগেও তার নির্মাণাধীন দোকান ভাঙা হয়েছে। পুনরায়
তিনি দোকান নির্মাণ করছেন। তাকে ডাকা হলেও আসেননা। এঘটনায় শ্রীনগর
থানাসহ সংশ্লিষ্ট উধ্বর্তন কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net