ঢাকা   ০৪:০৮:৪৮ পিএম, মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মিরপুরে সংঘর্ষের পর যান চলাচল স্বাভাবিক আশুলিয়ায় শতাধিক পোশাক কারখানায় ছুটি ঘোষণা, আহত ৫০ পুলিশ সদস্য আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস ইরানের কেশম দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলা : ওয়াল স্ট্রিট জার্নাল সোলার এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী নোয়াখালী কোম্পানীগঞ্জের রামপুরে নতুন গ্যাসকূপের সন্ধান, মজুদ প্রায় ৯৮ বিলিয়ন ঘনফুট পোশাক শ্রমিকদের মজুরি নিয়ে দ্রুত সিদ্ধান্ত: স্বরাষ্ট্রমন্ত্রী জাতীয় স্বার্থ সমুন্নত রাখতে কৌশলগত নেতৃত্ব তৈরির আহ্বান রাষ্ট্রপতির ১২ কেজির সিলিন্ডার গ্যাসের দাম বাড়ল ২২৩ টাকা মাগুরায় মধুমতী নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত 

হরতাল বিরোধী মিছিল, ঢাকার রাস্তাঘাট ফাঁকা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৪০৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

সারোয়ার আলম, স্টাফ রিপোর্টার :
হেফাজতে ইসলামের ডাকা হরতালকে কেন্দ্র করে ক্ষমতাসীন আওয়ামীলীগ ও তার অঙ্গসংগঠন দলগুলো রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও মোড়ে হরতাল বিরোধী মিছিল বের করেছে। এ দিকে ঢাকার রাস্তায় দুই একটা যানচলাচল ছাড়া রাস্তাঘাট প্রায় ফাকা দেখা যায়। হরতালে যেন হরতাল সমর্থনকারী কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাইতে না পারে সেজন‍‍্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান নিয়েছেন। রাজধানীতে সকালে স্বাভাবিকের চেয়ে কম যানবাহন চলতে দেখা গেছে। যাত্রীর সংখ্যাও তুলনামূলক কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যান চলাচলও কিছুটা বেড়েছে।

সারা দেশে আজ রোববার সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে হেফাজতে ইসলাম। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের বিরুদ্ধে ‘প্রতিবাদী মুসল্লিদের ওপর হামলা ও হত্যার’ প্রতিবাদে তারা এই হরতালের ডাক দেয়।

হেফাজত নেতারা আজকের হরতাল সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। সংগঠনের মহাসচিব নুরুল ইসলাম জিহাদি হরতালে সংঘর্ষের কোনো ঘটনা যেন না হয়, সে জন্য সরকার ও প্রশাসনের সহযোগিতা চেয়েছেন। হেফাজতের আজকের হরতাল কর্মসূচিতে সমর্থন দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি