1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
১৮ কোটি টাকার বিদেশী কাপড় জব্দ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শহীদ ফরহাদ হোসেন স্মৃতি চাকসু আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন হলো চবিতে পোড়া তেলে সাঙ্গু নদী দূষণের অভিযোগ, কৃষি ও মৎস্য আহরণে ক্ষতির আশঙ্কা নোয়াখালীর কোম্পানীগঞ্জে জমি নিয়ে বিরোধে হামলা ভাঙচুরের অভিযোগ, হাসপাতালে ফের দুই পক্ষের সংঘর্ষ চন্দনাইশে মোবাইল কোর্টের অভিযানে অস্বাস্থ্যকর খাদ্য উৎপাদনে বেকারিকে ৩০ হাজার টাকা জরিমানা বাড়ল বাস ভাড়া, আজ থেকেই কার্যকর মাগুরার শ্রীপুরে এক পক্ষের খুন, অন্য পক্ষের বাড়িতে তাণ্ডব! আসামির তালিকায় নাম না থাকলেও ভাঙচুর-লুটপাটের শিকার দুই পরিবার সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে- মাগুরায় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম ১০০০ টাকার নোট বাতিলের দাবিতে আইনি নোটিশ জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী নোবিপ্রবিতে মশক নিধন কার্যক্রম উদ্বোধন ও ডেঙ্গু প্রতিরোধে করণীয় বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৮ কোটি টাকার বিদেশী কাপড় জব্দ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ মার্চ, ২০২১
  • ৪৭৫ বার

খ.ম. নাজাকাত হোসেন সবুজ।
বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
বাগেরহাট জেলাধীন সুন্দরবনের খাল থেকে ট্রলারসহ ১৮ কোটি ৬১ লক্ষ টাকা মূল্যের অবৈধ বিদেশী কাপড় ও জুতা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন মোংলা। অবৈধ কাপড়গুলো শুল্ক ফাকি দিয়ে নদী পথে বাংলাদেশে আনা হচ্ছিল। তবে এসময় কাউকে আটক করতে পারেনি কোস্টগার্ড সদস্যরা। কোস্টগার্ডের পক্ষ থেকে মামলা দায়ের পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য জব্দকৃত কাপড় মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে। সোমবার দুপুরে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার আমিরুল হক এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।

লেঃ কমান্ডার আমিরুল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১২ মার্চ) বিকেল থেকে সুন্দরবন পূর্ব বন বিভাগের হারবাড়িয়ার চরাপুটিয়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালানো হয়। সন্দেহজনক ট্রলারটিকে থামার জন্য সংকেত দেয় কোস্টগার্ড সদস্যরা। এসময় ট্রলারটি চরাপুটিয়ার খাল পাড়ে থামিয়ে ট্রলারে থাকা চোরাকারবারীরা সুন্দরবনের মধ্যে পালিয়ে যায়। পরবর্তীতে ট্রলারটি তল্লাশী করে ১৪ হাজার ৩‘শ ৭৭ পিস বিদেশী শাড়ি, ১ হাজার ৩‘শ ৩ পিস লেহেঙ্গা, ৩‘শ ৯৬ পিস থ্রি-পিছ এবং ৪‘শ ৭৫ জোড়া জুতা জব্দ করা হয়। জব্দকৃত বিদেশী কাপড় ও জুতার আনুমানিক মূল্য প্রায় ১৮ কোটি ৬০ লক্ষ ৮৪ হাজার ২‘শ ৫০ টাকা। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জব্দ ট্রলার, কাপড় ও জুতা মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net