1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শ্রাবনী সায়ন্তনী - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকার সর্বশক্তি দিয়ে দেশে আইনের সমান প্রয়োগ নিশ্চিত করবে: প্রধানমন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেনের জন্মদিনে বাংলাদেশ সুশীল ফোরামের ফুলেল শুভেচ্ছা জন্মদিনে শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান অপ্রতিম হত্যাকাণ্ডকে পুঁজি করে নিরপরাধদের ফাঁসানোর অভিযোগ মনোহরগঞ্জে স্বাধীনতার ৫৫ বছর পর উন্নয়নের ছোঁয়া লাগলেও সড়কের কাজ চলছে ধীরগতিতে  মাগুরায় ঐতিহাসিক নোমানী ময়দান রক্ষায় মানববন্ধন অনুষ্ঠিত  নবীনগরে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে এমপির মতবিনিময় সভা ফেরদৌসী আহমেদ মিষ্টির আসন শূন্য ঘোষণা বিসিএসের বাকি ৪৬ জনের প্রজ্ঞাপন সোমবার, রাজনৈতিক পরিচয়ে বৈষম্য হবে না প্রধানমন্ত্রীর নির্দেশে বিএনপির এমপি মিষ্টির পদত্যাগ মানুষের জীবনের দাম পাঁচ লক্ষ টাকা নয়’

জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা শ্রাবনী সায়ন্তনী

বিনোদন প্রতিবেদক:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৫৫৮ বার

চ্যানেল আই সেরাকন্ঠ খ্যাত সময়ের উদীয়মান তারকা কণ্ঠশিল্পী শ্রাবনী সায়ন্তনীর জন্মদিন। চ্যানেল আই সেরাকন্ঠ ২০১৭ এর মধ্য দিয়ে গুটি গুটি পায়ে এগিয়ে চলা শ্রাবনী তার অসাধারণ গানের কন্ঠ এবং গায়কি দিয়ে ইতিমধ্যেই জয় করে নিয়েছেন দেশ-বিদেশের অগণিত শ্রোতার মন। জন্মদিনে প্রতিভাবান শিল্পীর জন্য দৈনিক আলোকিত সকাল পরিবারের পক্ষ থেকে রইল অফুরান শুভেচ্ছা।
আজকের দিনে রংপুরের মুলাতলে বাবা মায়ের ঘর আলো করে পৃথিবীর রূপ দেখে শ্রাবনী সায়ন্তনী। রংপুর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাস করেন তিনি। প্রায় দেড় দশক ধরে সঙ্গীত চর্চা করছেন শ্রাবনী।
জন্মদিন নিয়ে শ্রাবনী সায়ন্তনী শ্যামল বাংলা’কে বলেন, আত্মীয় স্বজনদের সাথে নিয়ে একটু বিশেষভাবেই কাটাব। এদিকে ভক্ত আর শুভানুধ্যায়ীদের শুভেচ্ছায় উচ্ছাসিত তিনি।

জাতীয় পর্যায়ে ফিজ আপ চ্যানেল আই সেরাকন্ঠ – ২০১৭ এর রিয়েলিটি শো-তে তিনি “দিনে দিনে” শিরোনামের একটা লোকসঙ্গীত গেয়ে সবার মনে জায়গা করে নেন। সেই থেকে শ্রাবণী সায়ন্তনীর সঙ্গীতে সাফল্যের সঙ্গে পথচলার শুরু। নিজের গাওয়া অনেকগুলো মৌলিক গান, মিউজিক ভিডিও, প্লেব্যাক এর কল্যাণে তিনি এখন তরুণ প্রজন্মের আলোচিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত। শ্রাবনী সায়ন্তনীর গাওয়া উল্লেখযোগ্য গান হল- বৈশাখ এলোরে, সোনা বন্ধু, ফুলের বুকে, চান্দের আলো, সাগরের জল পাহাড়ের সুরসহ বেশকিছু গান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net