1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তাড়াইলে যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিস - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফসলি জমি রক্ষায় আমাদের সম্মিলিত অবস্থান -ফসলি জমি ধ্বংস মানেই আমাদের ভবিষ্যৎ ধ্বংস কোম্পানীগঞ্জে পুলিশের বিশেষ অভিযান: ১৯ মামলার পলাতক আসামী গ্রেফতার  কোম্পানীগঞ্জ’র বসুরহাটে বিদ্যুৎ আইনের তোয়াক্কা নেই, সাব-স্টেশন ছাড়াই চলছে শতাধিক ভবন  মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ! এইচ.এম. এরশাদ স্মরণে নাগরিক শোকসভা অনুষ্ঠিত সরকারি দর উপেক্ষা, বাঁশখালীতে এলপিজি বিক্রিতে ডিলারের বিরুদ্ধে ব্যবস্থা সাতকানিয়ায় ৯৫ পিস ইয়াবাসহ ৪ জন আটক ঈদগাঁওয়ে ‎অগ্নিকাণ্ডে দিনমজুরের বসতবাড়ি পুড়ে ছাই  খুটাখালীতে শিশু ধর্ষণকারী জলিল ড্রাইভারকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন নবীনগরে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ কর্মসূচির উদ্বোধন

তাড়াইলে যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিস

মুকুট দাস মধু,তাড়াইল(কিশোরগঞ্জ):

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ২৫৫ বার

কিশোরগঞ্জের তাড়াইলে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিস যে কোনও মুহুর্তে ধসে পড়ার আশংকা করছেন এলাকাবাসী।

জানা গেছে,স্বাধীনতার পূর্বে অর্থাৎ ১৯৬৬ সালে তৎকালীন পূর্ব পাকিস্তান সরকারের আমলে তৈরি বর্তমান একতলা স্থাপনাটি জাওয়ার হাসপাতাল হিসেবে ব্যবহৃত হতো।বিরি জাওয়ার মৌজায় অবস্থিত উক্ত স্থাপনা।যাহার এসএ খতিয়ান ২৬০,এসএ দাগ ১২৪১।আরএস খতিয়ান ৫১১,আরএস দাগ ২২৯৫।শ্রেণী পুকুরপাড়,পরিমান ৭ শতক।স্বাধীনতা পরবর্তীকালে অস্থায়ীভাবে উক্ত স্থাপনাতে সাময়িকভাবে জাওয়ার উচ্চ বিদ্যালয়ের কার্যক্রম পরিচালিত হয়েছে।নিজস্ব স্থাপনাতে বিদ্যালয়ের কার্যক্রম স্থানান্তরিত হওয়ার পর বিগত ১৯৮৭ সাল পর্যন্ত প্রায় ১০ বছর এই স্থাপনাটি সরকারের ইউনিয়ন পরিবার পরিকল্পনা অফিস হিসেবে ব্যাবহৃত হওয়ার পর অধিগ্রহনকৃত ভূমিতে অত্যাধুনিক কমিউনিটি সেন্টারে স্থানান্তরিত হয় জাওয়ার ইউনিয়ন পরিবার পরিকল্পনার কার্যক্রম।তারপর থেকেই এই স্থাপনাটিতে ব্যাবহৃত হচ্ছে জাওয়ার ইউনিয়ন ভূমি অফিসের কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়,একতলা ৪ কক্ষবিশিষ্ট উক্ত স্থাপনাটির ৩টি কক্ষ অব্যবহৃত ও দড়জা জানালা ভাঙাচুড়া অবস্থায় আছে এবং পুরো স্থাপনাটির পলেস্তেরা খসে যাচ্ছে।একটি রুমে গাদাগাদি অবস্থায় চেয়ার,টেবিল,আলমিরা রেখে জনগনকে ভূমি সেবা দিয়ে আসছেন দ্বায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন সহকারি ভূমি কর্মকর্তা।স্থাপনাটি যে কোনও মুহুর্তে ধসে পড়তে পারে।

এ ব্যাপারে কথা হলে জাওয়ার ইউনিয়ন ভূমি সহকারি কর্মকর্তা প্রদীপ কুমার পাল জানান,উর্ধতন মহলে কয়েকবার চিঠি দিলেও এটার কোনও প্রতিকার পাচ্ছিনা। সর্বশেষ বিগত ২৯/১২/২০২০তারিখে সহকারি কমিশনার (ভূমি) তাড়াইল বরাবরে স্থপনাটি মেরামতের জন্য আরেকটি চিঠি দিলেও এর জবাব এখনও পাননি বলে জানান তিনি।প্রতিনিয়ত আতঙ্কে থাকি এই বুঝি মাথার উপড় ধসে পড়লো।

তাছাড়া ভূমি সেবা দেয়ার কক্ষে ঢুকলেই চোখে পড়বে ফাটল ও পলেস্তেরা খসে যাওয়ার ভয়াবহ চিত্র।এলাকাবাসীর দাবী দ্রুত মেরামত করা হোক সরকারের রাজস্ব পাওয়া এই ইউনিয়ন ভূমি অফিস।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net