1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রেমঘটিত ঘটনাঃলালমনিরহাটে কলেজ ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ আটক ১ জন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৩ জুন ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গফরগাঁও পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে একরাম উল্লাহর মনোনয়ন আ’লীগ ছেড়ে বিএনপিতে যোগদিয়ে ছাত্রদল নেতার বিরুদ্ধে মামলা খুটাখালী বিএনপির কাউন্সিল ও সম্মেলনে  সাধারণ সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা তৃণমূল রাজনীতির পরীক্ষিত সৈনিক মোঃ ফরিদুল ইসলাম জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রীকে প্রধানমন্ত্রীর অভিনন্দন প্রধানমন্ত্রীর তহবিল’র ঈদ উপহারের অনুদান নিয়ে অপপ্রচারের ব্যাখ্যা দিলেন এমপি ফখরুল ইসলাম  খুটাখালী বিএনপির  সম্মেলন ও কাউন্সিলে  প্রার্থীতা ঘোষণা করলেন আনিস,  সাধারন সম্পাদক হিসাবে পেতে চায় তৃণমূল নেতাকর্মীরা নবীনগরে সাংবাদিককে ফোনে প্রাণনাশের হুমকি, থানায় জিডি ইসলামপুর মনুমিয়ার  বাজারে আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা ইসলামী ব্যাংক থেকে পাচারকৃত অর্থ ফেরত ও এস আলমের বিচার দাবিসহ ছয় দফা দাবিতে মাগুরায় মানববন্ধন অনুষ্ঠিত  আগামী বাজেটের মূল লক্ষ্য দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন: অর্থমন্ত্রী

প্রেমঘটিত ঘটনাঃলালমনিরহাটে কলেজ ছাত্রকে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ আটক ১ জন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ৩৪৭ বার

লাভলু শেখ স্টাফ রিপোর্টার লালমনিরহাট থেকে।
প্রেমঘটিত ঘটনা কে কেন্দ্র করে মেয়ের বাবার হাতে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের স্বীকার হয়েছে এক কলেজ ছাএ তার পরিবারের আভিযোগ এর ভিত্তিতে পুলিশ মেয়ের বাবা কে আটক করেছে।

জানাগেছে, লালমনিরহাট সদর উপজেলার বড়বাড়ি ইউনিয়নের খেদাবাগ গ্রামের গুলজার হোসেনের ছেলে কলেজ পড়ুয়া অনার্স চতুর্থ বর্ষের ছাত্র আবুল কালাম সনেট(২৩) দীর্ঘদিন যাবত একই গ্রামের কোরানটারী এলাকার এক শিক্ষকের ১০ম শ্রেণী পড়ুয়া মেয়ের সাথে প্রেমের সম্পর্ক গড়ে উঠে।
গত ০৩ মার্চ ২০২১ তারিখে ৬ টার দিকে তার প্রেমিকার বাড়ী সংলগ্ন রাস্তায় হাটতে গেলে পূর্বপরিকল্পিত ভাবে মেয়ের বাবা স্কুল শিক্ষক মিজানুর রহমান (৪৫), ছামিউল হক (২৩), সিদ্দিক হোসেন, কাফি মিয়া ও মন্টু মিয়া সহ অজ্ঞাতনামা আরো ৪/৫ জন মেয়ের বাড়ীতে ওই ছেলে কে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে বাঁশের লাঠি ও রড দিয়ে বেধড়ক- মারপিট করে। সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত বর্বর নির্যাতন চলতে থাকে । পরে খবর পেয়ে পুলিশ সনেট কে উদ্ধার করে ।
স্থানীয় ও সনেটের পরিবার জানান,
সনেটের প্রেমিকা কিছুদিন আগে বিয়ের দাবী নিয়ে সনেটের বাড়ীতে আসে। সনেটের মা তার বিয়ের উপযুক্ত বয়স না হওয়ায় অনেক বুঝিয়ে ওই মেয়েকে তার পরিবারের নিকট পৌছিয়ে দেন। সেই থেকে ওই ছাএের উপর ক্ষিপ্ত ছিল মেয়ের বাবা এর জের ধরে ঘটনার দিন এমন মারপিট করেছে। এঘটনায় ছেলের পরিবারের পক্ষ থেকে মামলা হলে পুলিশ মেয়ের বাবা কে আটক করে, জেলহাজতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ শাহা আলমের সাথে কথা বললে তিনি জানান, একটি মামলা হয়েছে, অভিযুক্ত স্কুল শিক্ষক মিজানুর রহমান (গ্লাড) গ্রেফতারে রয়েছে। গুরুত্বর আহত কলেজ ছাএ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net