ঢাকা   ০৪:২৭:০৯ এএম, রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে মাদ্রাসার ক্রীড়া-সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাসের হার ৫২.১২ শতাংশ রাঙ্গাবালীতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু,পরিবারের দাবি হত্যা  আনোয়ারায যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ইরা ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন লাকসাম যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আগামীকাল  মাগুরার শ্রীপুরে বরিশাট ঈদগাহের বিভিন্ন উন্নয়ন মূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন  জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী

ভোলায় নিষেধাজ্ঞা অমান্যকরে মেঘনায় মাছধরায় ভ্রাম্যমাণ আদালতে ৭ জনের জেল – জরিমানা

খলিল উদ্দিন ফরিদ।। ভোলা জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৯৯ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ভোলার বোরহানউদ্দিন উপজেলার মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশের অভয়াশ্রমে মাছ ধরার অপরাধে ৭ জেলেকে আটক করা হয়েছে। রবিবার (৭ মার্চ) দুপুরে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মির্জাকালু হাকিমুদ্দিন নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পুলিশ পরিদর্শক (নিঃ) রুহুল আমীন সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে ১/ মোঃ আব্দুল মালেক (৪০) পিতাঃ দুদু মিয়া ২/ মোঃ নুরনবী (৩৮) পিতাঃ মুস্তাফিজুর ৩/ মোঃ হানিফ (৫০) পিতাঃ মৃত অলিউর রহমান ৪/ মোঃ নবাব (২২) পিতাঃ আবুল কালাম ৫/ আব্দুল মালেক (৩৮) পিতাঃ মৃত সজল ৬/ মোঃ জায়েদ (২০) পিতাঃ মোঃ রুহুল আমিন ৭/ মোঃ আলমগির (৩৫) পিতাঃ আবুল কাসেম কে আটক করেন।

আটককৃতরা দৌলত খান উপজেলার ভবানী পুরের বাসিন্দা।

এসময় একটি নৌকা জব্দ করা হয়। পরে নিলামের মাধ্যমে ৮৯৫০০/( উনানব্বই হাজার পাঁচশত) টাকা বিক্রি করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে আটকৃত আব্দুল মালেক, নুরনবী, হানিফ, আব্দুল মালেক, মোঃ আলমগিরকে ১ বছর করে বিনাশ্রম কারা দন্ড প্রদানসহ মোঃ নবাব, মোঃ জায়েদকে পাচঁ হাজার টাকা জরিমানা করেন বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) মোঃ সাইফুর রহমান।

মির্জাকালু হাকিমুদ্দিন নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রুহুল আমীন বলেন, অভয়াশ্রমে নিষেধাজ্ঞায় আমরা অভিযান চালিয়ে ৭ জনকে আটক করে উপজেলা নির্বাহী কর্মকর্তা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সরকারি নির্দেশনা অনুযায়ী দেশের ছয়টি অভয়াশ্রমের পাঁচটিতে মৎস্যসম্পদ রক্ষায় আগামী দুই মাস এই অভিযান চলবে। দেশের ভোলা, বরিশাল, পটুয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, শরীয়তপুর জেলার বিভিন্ন নদীর ৪৩২ কিলোমিটার এলাকায় মোট ছয়টি অভয়াশ্রমের মধ্যে পাঁচটিতে এই অভিযান চলছে। বরিশালের মেঘনা, কালাবদর ও গজারিয়া নদীর ৮২ কিলোমিটার এলাকায় ইলিশের অভয়াশ্রম রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি