1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক কি.মি. সড়কের দুর্ভোগে ৩০ হাজার মানুষ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় বিভাগীয় পর্যায়ে প্রথম মাগুরা শ্রীপুরের সন্তান সাকিন মাগুরায় আমজাদের সাড়ে সাত কিলোমিটার জার্মানীর পতাকা প্রদর্শন ঈদগাঁওয়ে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার  কৃষি গবেষণার এমদাদের হাতে লাঞ্চিত ডিএই’র ডিজি:  বিব্রত কৃষি মন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমান আগমনে ঈদগাঁওয়ে প্রস্তুতি সভা ও স্বাগত মিছিল অনুষ্ঠিত  শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী ১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত

এক কি.মি. সড়কের দুর্ভোগে ৩০ হাজার মানুষ

কুমিল্লা প্রতিনিধি।।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ মার্চ, ২০২১
  • ২৬৩ বার

কুমিল্লার লাকসামে এক কিলোমিটার সড়কে দুর্ভোগে পড়ছেন চার গ্রামের প্রায় ৩০ হাজার মানুষ। গ্রাম গুলো হচ্ছে কৃষ্ণপুর,তপৈয়া,মনপাল ও
রাজাপুর। সড়কটি পাকার করার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সূত্রমতে, সড়কটি কৃষ্ণপুর থেকে তপৈয়া ও মনপাল গ্রাম হয়ে রাজাপুর উত্তর পাড়ায় গিয়ে সংযুক্ত হয়েছে। তার মধ্যে মনপাল দিঘির পুল থেকে মনপাল ওহাব ডাক্তারের বাড়ি পর্যন্ত কাচা সড়ক। এক কিলোমিটার সড়ক দীর্ঘদিন ধরে সংস্কারও করা হচ্ছে না। সড়কটির বিভিন্ন অংশ পাশের দিঘি ও পুকুরে ভেঙ্গে পড়ছে। বর্ষায় এই সড়কে পায়ে চলাচল করাও কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দা আলী আকবর বলেন, মানুষ এই সড়কটির জন্য ৫০বছর ধরে দুর্ভোগে পড়ছেন। বর্ষায় রাস্তাটি ডুবে যায়। মানুষের চলাচলে কষ্ট হয়।
এটি উঁচু করে পাকাকরণ প্রয়োজন। এই সড়কটি পাকা হলে হলে মানুষের দুর্ভোগ কমবে।

মনপাল গ্রামের ইমাম হাছান মোল্লা খোকন বলেন, এখানের শিক্ষার্থীরা এই সড়কে কৃষ্ণপুর বারাকাতবাগ দাখিল মাদ্রাসা,উত্তরদা উচ্চ বিদ্যালয় ও খিলা গণউদ্যোগ বালিকা উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন স্কুলে যাতায়াত করে।

সড়কটি পাকা হলে শিক্ষার্থীসহ এলাকাবাসীর উপকার হবে। তপইয়া থেকে মনপাল হয়ে রাজাপুর পর্যন্ত কাঁচা সড়কটি পাকাকরণের দাবি জানাই।
স্থানীয় উত্তরদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ বলেন,মনপাল গ্রামের একাধিক সড়ক পাকাকরণ হয়েছে। আরো কিছু অংশের কাজ চলছে। বরাদ্দ পেলে বাকী সড়কের কাজও করা হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net