1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কায়েস সভাপতি ও পিন্টু সাধারণ সম্পাদক লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
শ্রমিকের ন্যায্য দাবি বাস্তবায়নের আহ্বান ঈদগাঁওয়ে বাস-কভার ভ্যান সংঘর্ষে চালক নিহত ভোলায় ইসলামে শ্রমিকের মর্যাদা বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে আন্তর্জাতিক শ্রমিক দিবসে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে কোম্পানীগঞ্জে “শ্রমিক কল্যাণ ফেডারেশনে’র” র‌্যালি ও আলোচনা সভা আজ মহান মে দিবস ঈদগাঁওয়ে ড্রাইভার সেলিম বাবু হত্যাকাণ্ডে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন অদম্য নারী পুরস্কার’ পেলেন প্রধান শিক্ষক খুরশীদুল জন্নাত ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান সরকারের উচ্চপর্যায়ের প্রতিনিধি দলের সাক্ষাৎ

কায়েস সভাপতি ও পিন্টু সাধারণ সম্পাদক লাকসাম বাজার ব্যবসায়ী সমিতির কার্যকরী কমিটি গঠন

এম,এ মান্নান, কুমিল্লা বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩৯৭ বার

লাকসাম কেন্দ্রীয় ব্যবসায়ী সমিতির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
শনিবার (৬ মার্চ) সন্ধ্যায় বাজারে একটি রেষ্টুরেন্টে বাজার ব্যবসায়ী সমিতির সদস্যের উপস্থিতিতে ৩৬ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়।
এতে সর্বসম্মতিতে পদে তাবারক উল্লাহ কায়েসকে সভাপতি, পিন্টু রঞ্জন সাহাকে সাধারণ সম্পাদক ও মোশারফ হোসেন মজুমদারকে সাংগঠনিক সম্পাদক করে ব্যবসায়ী সমিতির ২ বছরমেয়াদি কমিটি গঠন করা হয়।পৌরসভার মেয়র অধ্যাপক মোঃ আবুল খায়েরের সভাপতিত্বে ও লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এডভোকেট রফিকুল ইসলাম হীরার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম সাইফুল আলম।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন। ঘোষিত কমিটির অন্যান্য নেতৃবৃন্দের মাঝে রয়েছেন, সিনিয়র সহ-সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম হিরা, মমতাজ উদ্দিন, প্রবীর সাহা, হুমায়ুন কবির কামাল, গোলাম ফারুক, সুভাষ বনিক, যুগ্ম সাধারণ সম্পাদক, মহব্বত আলী, ওমর ফারুক, বাহার উদ্দিন বাহার, ইব্রাহিম খলিল, অর্থ সম্পাদক বিপদ বন্ধু সাহা, প্রচার সম্পাদক, আনিসুর রহমান কাঞ্চন,ক্রীড়া সম্পাদক, বাবুল সাহা, সমবায় বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন শামীম, ধর্ম বিষয়ক সম্পাদক মিজানুর রশীদ, সমাজ কল্যায়ণ সম্পাদক, খোরশেদ আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net