1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ চালকের মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০২:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই শহীদ দিবসে জামায়াতে ইসলামীর উদ্যোগের্্যালী আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  মাগুরায় অনলাইন জুয়া চক্রের মাস্টার এজেন্টসহ  ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ কোম্পানীগঞ্জে ঐতিহাসিক জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত  সাতকানিয়ার নলুয়ায় বন্যার্তদের মাঝে মোদ্দাচ্ছির বিন ইসমাঈল ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী বিতরণ সাতকানিয়ায় বন্যাদুর্গতদের পাশে সেনাবাহিনী: ৮৫০ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ চকরিয়ার খুটাখালীতে ছাগল জবাই করে আর্জেন্টিনার সমর্থকদের নৈশভোজের আয়োজন

কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ চালকের মৃত্যু

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩১৪ বার

কিশোরগঞ্জে দুটি ট্রাক, একটি পিকআপ ও অটোরিকশার সংঘর্ষে মাসুদ (২২) ও আবদুল করিম (৫৫) নামে দুই চালকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন পিকআপের এক হেলপার।

শনিবার রাত ১১টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে জেলা সদরের জেলখানা মোড় এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত মাসুদ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের চিক্কু মিয়ার ছেলে। তিনি পিকআপের চালক। আর আবদুল করিম অটোরিকশার চালক। তিনি হোসেনপুর উপজেলার রামপুর নয়াপাড়া গ্রামের মৃত শামসু মিয়ার ছেলে।

পুলিশ ও ফায়ার সার্ভিস জানায়, রাত ১১টার দিকে জেলা কারাগারের অদূরে একটি ট্রাক ও একটি পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়।

এ সময় দুটি ট্রাক ও পিকআপ রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পিকআপের চালক মাসুদ। আহত হন একই পিকআপের হেলপার মো. হাসান। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে।

গুরুতর আহত অটোরিকশার চালক আবদুল করিমকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেয়া হলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

কিশোরগঞ্জ সদর থানার ওসি মো. আবুবকর সিদ্দিক জানান, বেপরোয়া গতি ও বৃষ্টির পর রাস্তা কর্দমাক্ত হয়ে পরায় এ দুর্ঘটনা হতে পারে বলে মনে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net