ঢাকা   ০৭:৫৯:১৮ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা 

গণহত্যা দিবস উপলক্ষে তিতাস উপজেলা প্রশাসনের আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ জুয়েল রানা, তিতাসঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৫ মার্চ, ২০২১
  • ৩১৮ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

গণহত্যা জাতীয় দিবস উপলক্ষে কুমিল্লার তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে এ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মোছাম্মৎ রাশেদা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বীর মুক্তি যোদ্ধা মো. শওকত আলী, কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সালাহ উদ্দিন, ওসি সৈয়দ মোহাম্মদ আহসানুল ইসলাম, সাব-রেজিষ্ট্রার মো. মোমেন মিয়া।

এছাড়াও প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ আব্দুল মান্নান মিয়ার সঞ্চালনায় কর্মকর্তাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সরফরাজ হোসেন খাঁন, উপজেলা শিক্ষা অফিসার শরিফ রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরি এবং উপজেলার মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা নৃত্য ও গাণ পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি