1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
গোবিন্দগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার লংমার্চ করে অশান্তি সৃষ্টির চেষ্টা বরদাশত করা হবে না: এ্যানি মাগুরার শ্রীপুরে মাদক ও সন্ত্রাস বিরোধী র‍্যালি অনুষ্ঠিত সৌদির দাম্মাম বিমানবন্দরে হামলায় ঝরল ২ প্রাণ, আহত দুই বাংলাদেশি মাগুরায় যুবদল নেতা শাকের হত্যায় মামলা দায়ের, আটক-২ মাগুরায় নানা আয়োজনে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজের এইচ এস সি ১৯৮৬ ব্যাচের পুনর্মিলনী অনুষ্ঠিত রাঙ্গাবালীতে মৎস্যজীবী দলের কমিটি গঠন সভাপতি গনি, সাধারণ সম্পাদক রাকিব ইনসাফ হাউজিং অ্যান্ড ডেভেলপার্সের চেয়ারম্যান অধ্যাপক এমদাদুল হক মামুন, এমডি আক্তার হোসেন আইন পেশায় প্রবেশের বয়সসীমা নিয়ে কী হচ্ছে? সৌদি আরবের তেল স্থাপনায় হামলা, দুই বিদেশি নাগরিক নিহত

গোবিন্দগঞ্জে যুবকের রহস্যজনক মৃত্যু

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ মার্চ, ২০২১
  • ৩৯৯ বার

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের চাপড়ীগঞ্জের নওদাপাড়া গ্রাম থেকে গত রোববার সন্ধ্যা ৭টার দিকে শাহারুল ইসলাম (২৫) নামের এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। পুলিশ ওই গ্রাম থেকে যুবকের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত যুবক দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার মিতালী গুচ্ছগ্রামের হাতেম মন্ডলের ছেলে।
স্থানীয় ও থানা সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যার দিকে আফতাব হোসেনের বাড়ির সামনের রাস্তার ধারে অজ্ঞাত যুবকের লাশ পড়ে থাকতে দেখে। এসময় স্থানীয়রা গোবিন্দগঞ্জ থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। সেখানে গিয়ে তারা জানতে পারে ওই গ্রামের মৃত তমিজ উদ্দিনের ছেলে আফতাব হোসেনের আত্মীয় হয় নিহত যুবক। পরে পুলিশ লাশের ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে আসে। গোবিন্দগঞ্জ থানার ওসি একেএম মেহেদী হাসান জানান, ওই যুবকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গতকাল সোমবার গাইবান্ধা জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net