1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান দেনমোহর পরিশোধের শর্তে খোলা তালাকের আপোষনামা, চুক্তি অমান্যের অভিযোগ

চরাঞ্চলে মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবি

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৫১ বার

ফুলছড়ির চরাঞ্চলে দুইটি মাধ্যমিক বিদ্যালয় স্থাপনের দাবিতে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান দোলন এর নিকট স্মারকলিপি দিয়েছেন ‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্য’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুরে ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসারের নিকট তাঁর কার্যালয়ে স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্য’র পক্ষে আবু হুরাইরা আতিক, জসিম উদ্দীন, ফরহাদ আলী, আলমগীর হোসেন, আতিকুর রহমান শান্ত, আরবী আকতার, মোনায়েম হোসেন মিম, জাহিদ হোসেন, রাসেল মোশাররফ প্রমুখ।

জানা যায়, ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ও ফজলুপুর ইউনিয়নে প্রায় অর্ধলক্ষ মানুষ বসবাস করে। এই বিস্তীর্ণ চরাঞ্চলে মাধ্যমিক পর্যায়ে ছেলে মেয়েদের লেখাপড়ার জন্য একটি মাত্র দাখিল মাদরাসা রয়েছে। এছাড়া কোন মাধ্যমিক বিদ্যালয় নাই। তাই বিশাল জনগোষ্ঠীর এই চরের শিক্ষার্থীদের ৮/১০ কিলোমিটার চরাঞ্চল পাড়ি দিয়ে ফুলছড়ি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়।

‘চর রক্ষা ও উন্নয়ন ঐক্যে’র অন্যতম সংগঠক আশিকুর রহমান মুন বলেন, ফুলছড়ি ও ফজলুপুর দুইটি ইউনিয়ন প্রায় অর্ধলক্ষ মানুষের বসবাস হলেও তাদের জন্য একটি মাধ্যমিক বিদ্যালয়ও নেই। ফলে নাগরিকগন তাদের সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যত দ্রুত সম্ভব এই দুই ইউনিয়নে দুইটি মাধ্যমিক বিদ্যালয় চাই।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net