1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জামছড়িতে আ. লীগের ৬ কর্মী সেচ্ছায় পদত্যাগ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

জামছড়িতে আ. লীগের ৬ কর্মী সেচ্ছায় পদত্যাগ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ মার্চ, ২০২১
  • ২৪০ বার

বান্দরবান প্রতিনিধি:
বান্দরবানে গত কয়েকদিনে আওয়ামী লীগের ৬কর্মী নিজের সেচ্ছায় পদত্যাগ করেছেন। তাদের বেশির ভাগই ছিলেন জামছড়ি ইউনিয়নের কর্মী। পাশের ২নং তারাছা ইউনিয়নে ১নং ওয়ার্ডে আওয়ামী লীগ কর্মীদের পদত্যাগের ঘটনা ঘটেছে গতকাল। মাত্র কয়েকদিনের ব্যবধানে জেলায় আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা ওপর হামলার ঘটনায় আতঙ্কিত হয়ে এখন ‘জীবন বাঁচাতে’ তারা সেচ্ছায় দল ছাড়ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীদের অনেকে।

এদিকে আওয়ামী লীগের অভিযোগ, তাদের নেতাকর্মীরা পাহাড়িদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস) হুমকিতে ও আতঙ্কে পদত্যাগ করছেন। তবে এই অভিযোগ অস্বীকার করে জেএসএস দাবি করেছে, পারিবারিক বা ব্যক্তিগত কারণেই দল ছাড়ছেন আওয়ামী লীগ কর্মীরা। এখানে তাদের কোনও ভূমিকা নেই।

বান্দরবানে স্থানীয় এক সাংবাদিক (নাম প্রকাশে অনিচ্ছুক) অনলাইন শ্যামল বাংলা ডট কমকে পদত্যাগকারীরা বলেন, ‘আমরা পদত্যাগ করেছি কারো কোন চাপে পদ ছাড়ছি না’ আমাদের জীবন-যাপনে কৃষি কাজে লিপ্ত হাওয়ার জন্য নিজের সুবিথার্দে সেচ্ছায় পদত্যাগ করেছি।

জামছড়ি ইউনিট শাখা যুবলীগের পদত্যাগকারী হলেন, উখ্যাইঅং মারমা(৪০),পিতা : উসাচিং মারমা, মাতা: মেনুচিং মারমা। মংউপ্রু মারমা(৩২),পিতা: সানুমং মারমা,মাতা: রেদামা মারমা। শৈপ্রু মারমা(৩৪),পিতা:পাইহ্লাঅং মারমা, মাতা: ক্যমাপ্রু মারমা। উথোয়াইসে মারমা(৩৬),পিতা: ক্যসাপ্রু মারমা,মাতা: মাম্যাউ মারমা। উমংসিং মারমা(৪১), পিতা: মেঞইমং মারমা,মাতা: উওয়াইপ্রু মারমা।
একইদিনে গতকাল ১০মার্চ পদত্যাগকারী তারাছা ইউনিয়নে আ.লীগের সদস্য তংপ্রু পাড়ার স্থানীয় বাসিন্দা উশৈমং(৪৩),পিতা: মংমে মারমা,মাতা: মাক্যচিং মারমা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net