ঢাকা   ০১:১৮:২৩ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

ঝিনাইদহে মিথ্যা মামলা প্রত্যাহার, ভয়ভীতি ও হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঝিনাইদহ প্রতিনিধি ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৩০৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঝিনাইদহে নারী ও শিশু নির্যাতন দমন আইনের মিথ্যা অপহরণ মামলা প্রত্যাহার ও মাইক্রো কাশেম এর ভয়ভীতি এবং হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলন এর আয়োজন করে ঝিনাইদহের মহেশপুর উপজেলার যোগিহুদা গ্রামের আবুল কাশেম এর স্ত্রী মোছা: মৌসুমী খাতুন।
মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য মৌসুমী খাতুন বলেন, উপজেলার আজমপুর ইউনিয়নের কাশিপুর ঘোষপাড়া গ্রামের শ্রী বঙ্গবন্ধু এর মেয়ে প্রিয়াংকা ঘোষ গত ২১-০২-২১ ইং তারিখে কে বা কার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বাড়ী থেকে চলে যায়। আমি ও আমার পরিবারের কেউ প্রিয়াংকা বা তাদের পরিবারের কাউকে চিনিনা। কিন্ত প্রিয়াংকার বাবা শ্রী বঙ্গবন্ধু ঘোষ গত ২৪-২-২১ ইং তারিখে মহেশপুর থানায় ৮জন কে আসামী করে একটি অপরহরণ মামলা দায়ের করেন। এই মামলায় আমাকে ৭ নং আসামী করা হয়। অথচ এই মামলার বাদী শ্রী বঙ্গবন্ধু ঘোষ বা তার মেয়ে প্রিয়াংকা ঘোষ এর সাথে কোনোদিন কোনো সম্পর্ক ছিল না। এমনকি বাদী শ্রী বঙ্গবন্ধু ঘোষ ও তার মেয়ে আমাদের কাউকে চিনেন না বলে তারা জানান। তাই আমি এই মিথ্যা মামলা থেকে অব্যাহতি পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এদিকে এই মামলা কে কেন্দ্র করে একই উপজেলার ফতেপুর ইউনিয়নের যোগিহুদা গ্রামের নমিজ উদ্দিন এর ছেলে লম্পট মাইক্রো কাশেম প্রতিনিয়ত আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছে। আমি যদি তার কু-প্রস্তাবে রাজি না হই তাহলে আমার স্বামী আবুল কাশেম এর ব্যবসা প্রতিষ্ঠান বন্ধসহ মারধর ও বিভিন্ন ধরনের হুমকি-ধামকি দিচ্ছে। শুধু হুমকি দিয়েই তিনি থেমে থাকেন নাই। ইতিমধ্যে আমার স্বামীর ব্যবসা প্রতিষ্ঠানের অর্ধেক জায়গা দখল করে বিস্কুট এর দোকান বসিয়েছে। এছাড়া লম্পট কাশেম আমাকে রাস্তা-ঘাটে একা পাইলে বলে, তুই আমার সাথে অবৈধ সম্পর্ক না করলে তোকে বাড়ী থেকে তুলে নিয়ে গুম- হত্যা করার হুমকি দিচ্ছে। আমি ও আমার পরিবার এখন চরম নিরাপত্তহীনতায় ভুগছি। তাই প্রশাসনের কাছে আমার নিরাপত্তা ও লম্পট কাশেম এর ভয়ভীতি, হুমকি-ধামকির সুষ্ঠ বিচার দাবী করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি