1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কিশোর কিশোরদের অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
হাসান আলী ফাউন্ডেশনের উদ্যোগে পারিবারিক মিলনমেলা ও মেজবান নোয়াখালীর কবিরহাটে ৬০ পিস ইয়াবা উদ্ধার : ১৪ বছরের কিশোর আটক  ঈদগাঁওয়ে ফায়ার সার্ভিসসহ বিভিন্ন প্রকল্পের স্থান পরিদর্শন করলেন এমপি কাজল ঈদগাঁওয়ে কমিটি গঠনের জের, ঘোষিত কমিটির বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ  সংরক্ষিত নারী আসনে কুমিল্লায় বিএনপিতে আলোচনায় নাঈমা খন্দকার মাগুরার শ্রীপুরে পাম্পে ড্রামে তেল দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর করলো পুলিশ মাগুরার খামারপাড়া এস এ আই সিনিয়র মাদ্রাসায় বিদায় সংর্বধণা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  ঈদগাঁওয়ে মাদকের বিরুদ্ধে কথা বলায় শিক্ষকের উপর হামলা কর্ণফুলীতে বৈশাখী মেলা ও বলি খেলা অনুষ্ঠিত  মাগুরায় জেলা পর্যায়ে ৩ দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন  

টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের কিশোর কিশোরদের অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত

আবদুল আলী গুইমারা খাগড়াছড়ি।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৪০৬ বার

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড পরিচালিত টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলার উদ্যোগে ইউনিসেফ বাংলাদেশের সহযোগিতায় কিশোর কিশোরদের অভিভাবক সন্মেলন অনুষ্ঠিত হয়।
১৮ মার্চ বৃহস্পতিবার সকাল ১১ টায় গুইমারা সরকারি কলেজের অডিটোরিয়ামে টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের গুইমারা উপজেলা ব্যাবস্হাপক টিটুন চাকমার সভাপতিত্বে সন্মেলনের উদ্বোধন করেন গুইমারা উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা। সন্মেলনে উপস্থিত অভিভাবকদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য তিনি কিশোর কিশোরীদের অভিভাবকদের সচেতনতার সহিত তাদের স্বাস্হ্য ও শিক্ষায় মনোনিবেশ করার আহবান জানান। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন গুইমারা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ঝর্না ত্রিপুরা, আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শান্তনু মহাজন, গুইমারা সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ নাজিম উদ্দিন প্রমূখ।

১ দিনের এ সন্মেলনে গুইমারা উপজেলার বিভিন্ন পাড়াকেন্দ্রের কিশোর কিশোরীদের প্রায় ১০০ জন অভিভাবক অংশ গ্রহন করেন। তাদের কিশোরী কিশোরীদের সার্বিক বিষয়ে অবগত করে তাদের প্রতি যত্নবান হতে সন্মেলন মূল উদ্দেশ্য তুলে ধরেন টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের খাগড়াছড়ি জেলার প্রশিক্ষক মোঃ ফারুক হোসেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net