1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় বাস চাফায় বৃদ্ধার মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁও বাজার ইজারদার আনোয়ারের বিরুদ্ধে ১২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ কোম্পানীগঞ্জের বসুরহাট পৌরসভায় প্রবাসীর ঘরে সিঁধ কেটে চুরির চেষ্টা, চিৎকার শুনে পালালো চোর  যারা ‘সরকারকে সময় দেওয়া যাবে না’ বলছে তাদের বিষয়ে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী সংবাদ প্রকাশের জেরে নবীনগরে সরকারি খাল প্রকল্পে ইউএনও’র সরেজমিন তদন্ত বিএনপির প্রতিশ্রুতি পূরণ, রামগড়ে ফ্যামেলী কার্ড পেলেন ৪৫৬ পরিবার ফ্লাইওভারে বাইক নিষিদ্ধ জানতেন না ‘কথিত সাংবাদিক’ দোষ চাপিয়ে দায়িত্বরত গণমাধ্যমকর্মীদের হুমকি অর্থনীতি ও কর্মসংস্থান বাড়াতে দেশব্যাপী ক্রিয়েটিভ হাবের পরিকল্পনা সরকারের হ্যাটট্রিক করে আলজেরিয়াকে একাই হারিয়ে দিলেন মেসি সংবাদপত্রের কণ্ঠরোধের ইতিহাস ভুলে গেলে গণতন্ত্র বিপন্ন হবে: মো. জাহিদ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের হাঁসাড়ায় বাস চাফায় বৃদ্ধার মৃত্যু

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ মার্চ, ২০২১
  • ৩১৮ বার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের শ্রীনগর উপজেলার
হাঁসাড়া এলাকার স্কুল গেইটের সামনে একটি যাত্রীবাহী বাসের চাপায় সরস্বতি
(৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। বৃদ্ধা
হাঁসাড়া ইউনিয়নের সুরেন্দ মন্ডলের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ওই বৃদ্ধা রাস্তা পার হওয়ার সময় ঢাকাগামী ইলিশ পরিবহনের
একটি বাস চাপা দিলে সে গুরুতর আহত হন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে
উদ্ধার করে হাসপাতালে পাঠায়। হাঁসাড়ার স্থানীয় ইউপি সদস্য মো. মমিন শেখ
জানান, বেলা সাড়ে ১১ টার দিকে বৃদ্ধা সরস্বতি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার
মিটফোর্ড হাসপাতালে মারা যান।

শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন জানান, বৃদ্ধাকে
উদ্ধার করে প্রথমে নীমতলার একটি হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক
বৃদ্ধাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার মিটফোর্ডে প্রেরণ করেন। সেখানে তার
মৃত্যু হয়। এব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. সোহরাব হোসেন
জানান, একটি দ্রুতগামী যাত্রীবাহী বাস বৃদ্ধাকে চাপা দিলে এই ঘটনা ঘটে।
এখনো বাসটি ধরা সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net