1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নরসিংদীতে হেফাজতের হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ঢাকার ইসলামবাগ থেকে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার যুবক নিখোঁজ  চট্টগ্রাম জেলার বিশেষ পুরস্কার পেলেন চন্দনাইশ থানার ওসি এস.এম দিদারুল ইসলাম সিকদার বিএনপির জন্য ১৭ বছর রাজপথে, এখন দিনমজুর জজ মিয়ার চাওয়া শুধু একটি ঘর সাতকানিয়ায় শাহজাহান চৌধুরীর উদ্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন বিতরণ ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী  কর্মশালা সম্পন্ন  আর্জেন্টাইন ক্লাবের বিশ্বরেকর্ড ভাঙল রোনালদোর আল নাসর তেলের দামে উত্তাপ, বিশ্বজুড়ে জ্বালানি সংকটের শঙ্কা নবীগঞ্জে ছোট বোন হত্যা মামলার প্রধান আসামি শাহীন সিলেট থেকে গ্রেফতার নোয়াখালীর হাতিয়ায় তমরদ্দি ইউনিয়নে বিদ্যালয়ের শ্রেণীকক্ষে আবারও অসুস্থ ২১ শিক্ষার্থী

নরসিংদীতে হেফাজতের হরতালের সমর্থনে ঢাকা-সিলেট মহাসড়ক আবরোধ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ মার্চ, ২০২১
  • ৫২৬ বার

সফিকুল ইসলাম রিপন,নরসিংদী:
হেফাজত ইসলামের হরতালের সমর্থনে নরসিংদীতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রেখেছেন নেতাকর্মীরা। রোববার (২৮ মার্চ) সকাল ৭টা থেকে মহাসড়কের জেলখানার মোড় এলাকায় অবস্থান নেন তারা।
সরেজমিনে দেখা গেছে, বাশাইল থেকে জেলখানার মূল গেট সংলগ্ন প্রায় দেড় কিলোমিটার এলাকাজুড়ে অবস্থান নিয়ে হেফাজতের কর্মীরা হরতালের সমর্থনে মিছিল করছেন। এ সময় তারা দুনিয়ার মুসলিম এক হও, আমার ভাই শহীদ কেন, জবাব চাই জবাব চাই, এ ধরনের স্লোগান দিচ্ছিলেন।
মহাসড়ক অবরোধের কারণে এক কিলোমিটার এলাকাজুড়ে মালবাহী ট্রাকসহ বিভিন্ন যানবাহন আটকা পড়েছে।হরতালের সমর্থনে আসা কয়েকজন আন্দোলনকারীর সঙ্গে কথা বলে জানা যায়, মূলত শুক্রবার হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে নেতাকর্মীদের মৃত্যুর প্রতিবাদে তারা মাঠে নেমেছেন। কেউ কেউ বলছেন, কট্টর মুসলিমবিরোধী নেতা মোদিকে এদেশে সাদরে গ্রহণ করা ঠিক হয়নি, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি।এদিকে মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাবের উপস্থিতি দেখা গেছে।অবরোধের বিষয়ে কেউ কোনো কথা বলতে রাজি হননি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net