1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বামের-ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমিতি: বেলাল সিকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সাথে জামায়াতের মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  খুটাখালীতে সবুজ পাহাড় নুরানী মাদরাসায় হিফজের সবক প্রদান অনুষ্ঠান ফাহিম সব্যসাচী’র অন্তরে অচিন পাখি’ বই নিয়ে কুমিল্লায় পাঠ প্রতিক্রিয়া  লাকসামে স্বামীর পরকীয়ার জেরে স্ত্রীর আত্মহত্যা পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ভোটের আগের রাতেই স্থগিত সাতকানিয়া উপজেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সরকারি রাস্তার জায়গা দখলের অভিযোগ, পাল্টা দাবি জমির মালিকের চন্দনাইশ থানা পুলিশের অভিযানে ৩ আসামী গ্রেফতার। ঈদগাঁওয়ে দুই শিক্ষাপ্রতিষ্ঠানে ‘সততা স্টোর’ উদ্বোধন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক ইন্তেকাল করেছেন

বামের-ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমিতি: বেলাল সিকদার বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ২৭৮ বার

শিব্বির আহমদ রানা বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধিঃ
বাঁশখালী উপজেলার শিলকূপ ইউনিয়ন, পৌরসভার দক্ষিণ জলদী ও চাম্বল ইউনিয়ন নিয়ে গঠিত ‘বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ’ (নিবন্ধন-৮১) এর ত্রি-বার্ষিক নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। গত বৃহস্পতিবার উপজেলা সমবায় অফিসারের কার্যালয়ে চূড়ান্ত প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়।এতে ১২ টি পদে বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির নির্বাচনে ২২ জন প্রার্থী প্রতিদন্ধীতা করছেন।

পানি ব্যবস্থাপনা সমিতির নির্বাচনী এলাকাকে ৪টি ব্লকে ভাগ করা হয়েছে। প্রতি ব্লক থেকে সদস্যদের প্রত্যক্ষভোটে দু’জন সাধারণ সদস্য হিসেবে নির্বাচিত হবে। বামের ও ডানেরছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিঃ এর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য উপজেলা সমবায় অফিসার গাজী মু. ফারুখ চৌধুরী, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আবু সালেকের যৌথ স্বাক্ষরে সমায় বিধিমালা ৪ এর ৩২ বিধিমতে একক প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় ৩ নং ব্লক মনকিচরে সাধারণ সদস্য হিসাবে মোহাম্মদ বেলাল উদ্দিনকে (তালা-চাবি) প্রতিকে নির্বাচিত ঘোষণা করা হয়।

মুহাম্মদ বেলাল উদ্দিন সিকদার বাঁশখালী উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচারসম্পাদক, শীলকূপ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক, উত্তর মনকিচর ওয়াজেদিয়া সরকারি প্রথামিক বিদ্যালয় পরিচালনা কমিটি সভাপতি হিসেবে আছেন বর্তমানে। বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত এ সদস্য সমিতির সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান। সমিতির কাজকে যথাযথভাবে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net