1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিভিন্ন এলাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা প্রেসক্লাব - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে অবৈধ ড্রেজারের বিরুদ্ধে ইউএনও’র অভিযান, ড্রেজার মেশিন ধ্বংস আইফোন নয় পাওনা টাকা চাওয়াতে অপ্রতিমকে পিটিয়ে হত্যা মাগুরায় গড়াই নদীর তীব্র ভাঙনে ফসলি জমি বিলীন! হুমকিতে কোদলা গ্রামের ৫ শত পরিবার ইস্তাম্বুলে যাত্রাবিরতিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ)

বিভিন্ন এলাকায় সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে মাগুরা প্রেসক্লাব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১
  • ৩৮৪ বার

মোঃ সাইফুল্লাহ ; সম্প্রতি দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে মাগুরা প্রেসক্লাব ।
৩০ মার্চ মঙ্গলবার দুপুরে মাগুরা প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলার চার উপজেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার ২শ’ শতাধিক সাংবাদিক এ মানব বন্ধন ও সমাবেশে অংশ গ্রহন করেন। সংক্ষিপ্ত এ সমাবেশে মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শামীম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন মাগুরা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক অধ্যাপক সাইদুর রহমান, সাংবাদিক হোসেন সিরাজ, আবু বাসার আখন্দ, রূপক আইচ, অলোক বোস, মোখলেছুর রহমান, শফিকুল ইসলাম শফিক, কাজী আশিক রহমান, শালিখা প্রেসক্লাবের সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা সর্দার ফারুক আহমেদ, মহম্মদপুর প্রেসক্লাবের সভাপতি বিপ্লব রেজা বিকো ও শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক ও বাংলাদেশ টেলিভিশন মাগুরা জেলা প্রতিনিধি এ্যাডভোকেট আরজু সিদ্দিকী, বিশিষ্ট সাংবাদিক মাগুরার বানীর সম্পাদক ও আনন্দ টেলিভিশন এবং আমাদের নতুন সময় পত্রিকার মাগুরা জেলা প্রতিনিধি মো সাইফুল্লাহ, সিনিয়র সাংবাদিক মোঃ অলিউর রহমান, বৈশাখী টেলিভিশন ও জনকন্ঠের মাগুরা জেলা প্রতিনিধি এ্যাডভোকেট সঞ্জয় রায় চৌধুরী, নয়া দিগন্তের জেলা প্রতিনিধি মাসুমবিল্লাহ, সাংবাদিক ইব্রাহিম মোনাল, সাংবাদিক লিটন কুমার, শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আশরাফ হোসেন পল্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ নাসিরুল ইসলাম, জাহিদুল ইসলাম জুয়েলসহ আরো অনেকে। সমাবেশে বক্তারা সম্প্রতি হেফাজতের ডাকা হরতালে দেশের বিভিন্ন এলাকায় প্রেসক্লাব ও সাংবাদিকদের উপর উগ্র মৌলবাদী গোষ্ঠীর হামলার প্রতিবাদ ও তীব্র নিন্দা জানান। তাছাড়া এ ঘটনার সাথে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবী জানান তারা । এ সময় মানববন্ধনে সংহতি জানিয়ে উপস্থিত হন জেলা যুবলীগের আহবায়ক ফজলুর রহমান ফজলু, জেলা জাসদের নেতা মিয়া ওয়াহিদ কামাল বাবলু, কন্ঠবীথির সভাপতি খান মাজহারুল হক লিপু, উদীচীর সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তীসহ অন্যরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net