1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাটি চাপায় ৩ শিশু নিহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বন্যার্ত মানুষের পাশে আশ-শেফা হাসপাতাল: আমিলাইষে ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ জুলাই বিপ্লবের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশের মসজিদে দোয়ার আহ্বান চট্টগ্রামের সাতকানিয়ায় পৃথক ঘটনায় দুইজনের মৃত্যু বিদেশে বিনিয়োগের নামে ব্যবসায়ীর অর্ধ কোটি টাকা আত্মসাতের মামলায় লালমাইয়ে কামালের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা সাতকানিয়ায় বন্যার ক্ষতি কাটিয়ে ঘুরে দাঁড়াতে কৃষকদের হাতে ধানের বীজ হাটহাজারী অঞ্চল ঐতিহ্যগতভাবেই শান্ত; আমাদেরকে তা ধরে রাখতে হবে’ প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি প্রতিবন্ধী ৩ ব্যক্তির হাতে নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী ৩১ মাসের বকেয়া বেতন ও ব্যক্তিগত বিনিয়োগ ফেরত চান সহকারী বার্তা সম্পাদক ভাঙ্গুড়ায় মন্ডলমোড়-নৌবাড়ীয়া চৌরাস্তা সড়কের বেহাল দশা, দুর্ভোগে লাখো মানুষ গণসংযোগে শাহজালাল: অন্যায়কারীকে ক্ষমতায় বসানোর সিঁড়ি না হওয়ার আহ্বান

মাটি চাপায় ৩ শিশু নিহত

আনোয়ার হোসেন শামীম গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৩৪৫ বার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়নের কিশামত গ্রামে শুক্রবার মাটি চাপা পড়ে তিনজন শিশু মারা গেছে। নিহত শিশুরা হচ্ছে কিশামত গ্রামের শফিকুল ইসলামের ছেলে রিফাত মিয়া (৪), তার ফুফাতো ভাই গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি ইউনিয়নের বারবলদিয়া গ্রামের মাসুদ মিয়ার ছেলে হজরত আলী (৭) ও আবির হোসেন (৫)।

পুলিশ ও শিশুদের পারিবারিক সুত্র জানায়, কয়েকদিন আগে হজরত আলী ও আবির হোসেন তাদের নানার বাড়ি সুন্দরগঞ্জের কিশামত গ্রামে যায়। তারা দুইভাই গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে মামাত ভাই রিফাত মিয়াকে সঙ্গে নিয়ে বাড়ির অদুরে খেলতে যায়। বাড়ির অদুরে একটি রাস্তার কাজে নতুন মাটি ফেলা হয়েছে। মাটি কাটার কারণে রাস্তার পাশে অনেক গর্ত হয়েছে। এরমধ্যে একটি গর্তে গতকাল সকাল ১১টার দিকে তিনজন শিশু খেলছিল। খেলার এক পর্যায়ে গর্তের পাশের বালু মাটি ভেঙ্গে তারা তিনজনই চাপা পড়ে। এদিকে পরিবারের লোকজন অনেক খোজাখুজি করে তাদের পায়নি। এক পর্যায়ে আশপাশের লোকজন নতুন রাস্তায় শিশু তিনজন খেলছিল বলে পরিবারকে জানায়। এলাকাবাসির ভাষ্য মতে, দুপুরের পর সন্দেহবশত নতুন রাস্তার গর্ত ঘুরে তাদের লাশ উদ্ধার করা হয়। গতকাল রাত পৌনে আটটায় এরিপোর্ট লেখা পর্যন্ত তিন শিশুর লাশ কিশামত গ্রামের বাড়িতে ছিল।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানার ওসি আব্দুল্লাহিল জামান বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net