1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মেখল মাদরাসা পরিচালক নোমান ফয়জী'র জানাযা-দাফন সম্পন্ন : মাও. উসমান ফয়জী নতুন পরিচালক - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২২ মে ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গঠনের আহ্বান ঈদগাঁওয়ে কামানের গোলা নিয়ে সৃষ্টি হয়েছে চাঞ্চল্য আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেখ হাসিনাকে ফেরাতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী সরকার ৯১৮ মেগাওয়াট বিদ্যুতের জন্য ১২টি আইপিপির সঙ্গে চুক্তি করেছে চট্টগ্রাম ওয়াসার নতুন এমডি প্রকৌশলী সেলিম মো. জানে আলম কৃষি কথা গ্রাহক সম্প্রসারণে কুমিল্লা অঞ্চলে নবীনগর দ্বিতীয় স্থান ঈদগাঁহ কলেজ জাতীয় করণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমার নির্দেশ আইনমন্ত্রীর পল্লবীতে শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও বিচার দাবি কুমিল্লায় ১০ কিলোমিটার যানজট, দুর্ভোগে যাত্রীরা

মেখল মাদরাসা পরিচালক নোমান ফয়জী’র জানাযা-দাফন সম্পন্ন : মাও. উসমান ফয়জী নতুন পরিচালক

কে এম ইউছুফ (হাটহাজারী) চট্টগ্রাম :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১
  • ৩৮৫ বার

লাখো মুসল্লির অংশগ্রহণে জানাযা নামায ও দাফনকার্য সম্পন্ন হয়েছে এদেশের শত শত আলেমের উস্তাদ আল্লামা নোমান ফয়জী রহ. এর।

এর আগে হাটহাজারী উপজেলাধীন মেখল ইউনিয়নে অবস্থিত দেশের বৃহৎ ও অন্যতম মাদরাসা- মেখল হামিউচ্ছুন্নাহর মুহতামিম/পরিচালক নিযুক্ত হয়েছেন- এর প্রতিষ্ঠাতা মুফতি ফয়জুল্লাহ রহ.র দৌহিত্র মাওলানা উসমান ফয়জী।

তিনি সদ্যমৃত আল্লামা নোমান ফয়জী রহ.এর মেঝো ভাই।

জানাযা পূর্ব আলোচনায় অংশ নেন- হাটহাজারী মাদরাসার শাইখুল হাদিস এবং হেফাজতে ইসলাম বাংলাদেশের আমীর আল্লামা জুনায়েদ বাবুনগরী।

প্রধান মুফতি মাও. নূর আহমদ, মুহাদ্দিছ মুফতি জসিম উদ্দিন, মুফতি ইজহারুল ইসলাম চৌধুরী, মুফতি হাবিবুর রহমান কাসেমী, মাওলানা সালাহউদ্দিন নানুপুরী, মাও. ফোরকান আহমেদ, মরহুমের সন্তান মুফতি হাসান ফয়জী।

মরহুমের বড় সন্তান এবং হেফজতে ইসলাম বাংলাদেশের প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়জী বৃহৎ জমায়েতের এই জানাযায় ইমামতি করেন।

লাখো মুসল্লির যাতায়াত নির্বিগ্ন করতে মাদরাসার ছাত্র, এলাকার যুবক স্বেচ্ছাসেবক ছাড়াও চট্টগ্রাম জেলা পুলিশের বিশেষ টিম দায়িত্বে ছিলেন।

পথে পথে মুসল্লিদের ফ্রি শরবত, পানীয়, শুকনো খাবার বিতরণ করেছে স্বেচ্ছাসেবীরা, যাতে তৃষ্ণা ও খিদে মিটেছে মুসল্লীদের।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net