ঢাকা   ১১:২৪:২৪ এএম, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
জাপান সফর শেষে দেশে  ফিরেছেন প্রধানমন্ত্রী চার দিনের সফর শেষে টোকিও ছাড়লেন প্রধানমন্ত্রী কুমিল্লায় বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতির ৫৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত মাগুরার বিনোদপুরে ১০ম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিল ও ইছালে সওয়াব অনুষ্ঠিত মাগুরায় হত্যা মামলায় সাবেক ওসি বিপ্লব কুমার নাথ ও এসআই ইসমাইল কারাগারে খাদ্যের উন্নত মান ও স্বাদে আস্থার নাম ‘সাদিয়া’স কিচেন’ প্রদৃপ্ত প্রকল্পের, ৯০ জেলের মাঝে সুরক্ষা উপকরণ বিতরণ নাঙ্গলকোটের মক্রবপুরে বিএনপি’র দুই পক্ষের বিরোধ প্রকাশ্যে; যুবদলের মিছিলে হামলা,আহত-৯ এনসিপির শিল্প, বাণিজ্য, অর্থ ও পরিকল্পনা উপ-কমিটির সদস্য মনোনীত হলেন চৌদ্দগ্রামের কাজী ফখরুল ইসলাম আহ্ছানিয়া মিশনের উদ্যোগে রংধনু ইউসিএলসিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ–২০২৬ উদযাপন

রামগড় থানা পুলিশের উদ্যোগে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৭ মার্চ, ২০২১
  • ৩৬৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উত্তরণে জাতিসংঘের চুড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে আনন্দ উদযাপন, কেক কাটা, আলোচনা সভা ও পুষ্পমাল্য অর্পণের মধ্য দিয়ে ঐতিহাসিক ৭ মার্চ পালন করেছে রামগড় থানা পুলিশ।

রোববার বিকেলে থানার সম্মেলন কক্ষে পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মনির হোসেন এর সঞ্চালনায় অফিসার ইনচার্জ মোহাম্মদ সামসুজ্জামান এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো: মনিরুজ্জামান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মু. মাহমুদ উল্লাহ মারুফ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: আনোয়ার ফারুক, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো: মোস্তফা হোসেন, সাধারন সম্পাদক কাজী নুরুল আলম আলমগীর, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মফিজুর রহমান প্রমুখ।

এর আগে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ ও কেক কাটেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ।

এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমাণ্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ, থানার অফিসারবৃন্দ ও সৈনিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি