1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রামগড় পাতাছড়ায় ইউপি মেম্বার মহিউদ্দিনের হাতে ধর্ষিত গৃহবধু; থানায় মামলা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাটহাজারী উপজেলা প্রশাসনের উদ্যোগে জুলাই শহিদ দিবস পালন বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে: অর্থমন্ত্রী চন্দনাইশ থানার ত্রাণ কার্যক্রম নিয়ে উঠেছে নানা প্রশ্ন অর্থমন্ত্রী, সিটি মেয়র, ৪ এমপি, ডিসি ছিল মঞ্চে, চন্দনাইশে ত্রাণে মঞ্চ ভেঙ্গে পড়ে আহত-৪ কৃষকদের কথা ভেবে সরকার প্রতিটি ইউনিয়নে সবজি সংরক্ষণে মিনি হিমাগার প্রতিষ্ঠার পরিকল্পনা করেছে- বললেন কৃষি ও প্রাণিসম্পদ মন্ত্রী প্রত্যয় সংগঠনের ২০২৬–২৭ সালের নবগঠিত কেন্দ্রীয় কমিটির প্রথম সভা অনুষ্ঠিত ধর্মীয় সম্প্রীতি রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ: কুমিল্লায় কৃষিমন্ত্রী নবীগঞ্জে ধর্মীয় ভাবধারায় রথযাত্রা উৎসব পালন মাগুরায় যথাযথ মর্যাদায় জুলাই শহীদ দিবস পালিত  নকলায় জুলাই শহিদ দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত 

রামগড় পাতাছড়ায় ইউপি মেম্বার মহিউদ্দিনের হাতে ধর্ষিত গৃহবধু; থানায় মামলা

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১০ মার্চ, ২০২১
  • ২৬৯ বার

বিয়ের পাঁচ মাস না যেতেই স্থানীয় ইউপি মেম্বারের হাতে ধর্ষিত হয়েছে নারী। জেলার রামগড় উপজেলার ২নং পাতাছড়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। স্থানীয় মেম্বার মহিউদ্দিনের বিরুদ্ধে সাবিনা ইয়াসমিন নামে এক গৃহবধু জোরপূর্বক ভাবে একাধীকবার ধর্ষণের অভিযোগে করেছেন রামগড় থানায়। মামলার পরপরই মেম্বার ও মেম্বারের লোকজনের হুমকিতে ধর্ষিত গৃহবধু ও তার পরিবার বাড়ীঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন বলে জানান ধর্ষিত গৃহবধুর পিতা মামলার বাদী সাইফুল ইসলাম।

মামলার বাদী সাইফুল ইসলাম জানান, পাতাছড়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্ধা মো: ওমর ফারুকের ছেলে মো: ফয়েজের সাথে পাঁচ মাস আগে সাবিনার বিয়ে হয়। বিয়ের মাসখানেক পরই স্থানীয় মেম্বার মহিউদ্দিনের কুনজরে পড়ে সাবিনা। বিভিন্ন অজুহাতে মহিউদ্দিন সাবিনার শশুড় বাড়ীতে যাতায়াত করতে থাকে। একপর্যায়ে তার শশুড় ওমর ফারুক ও শাশুড়ি নুরজাহান বেগমের সহযোগিতায় সাবিনাকে জোর পূর্বক ধর্ষণ করে মহিউদ্দিন। সাবিনা স্বামী ফয়েজকে জানালে ফয়েজ প্রতিবাদ করে। প্রতিবাদের কারনে স্বামীকে বিভিন্নভাবে লোভ দেখিয়ে মাদকাসক্ত করে নিজের পক্ষে নিয়ে আসে মেম্বার মহিউদ্দিন। এরপর প্রকাশ্যেই শশুড়বাড়ীর লোকজনের সহযোগিতায় আরো ৩ বার সাবিনাকে ধর্ষণ করে মহিউদ্দিন। ধর্ষণের কথা কাউকে জানালে নিজ ও পরিবারের অন্য সদস্যদেরকে হত্যারও হুমকি দেয় মেম্বারসহ স্বামী শশুড় শাশুড়ি। মেম্বার মহিউদ্দিন ঐ বাড়ীতে প্রায়ই মদ. গাঁজা ও জুয়ার আসর বসাতো এবং অন্য মেয়েদেরকে নিয়ে অসামাজিক কাজকর্ম করতো। বিবাদিগন মেয়েকে দিয়ে খারাপ কাজের ব্যবসা করাতে নানাভাবে চাপ ও নির্যাতন করতো। এসকল অত্যাচার সহ্য করতে না পেরে দুইবার আত্মহত্যা করতে গিয়েও বিবাদীদের নজরদারীর কারনে পারেনি। সর্বশেষ মহিউদ্দিন আবারো ধর্ষন করতে গেলে গত ৪ মার্চ তারিখে তার নানির বাড়ি পাতাছড়াতে পালিয়ে যায়। বিষয়টি আমাকে জানালে আমি খবর পেয়ে নোয়াখালী থেকে পাতাছড়া আসি এবং বিস্তারিত শুনে গত শনিবার রামগড় থানায় ৪ জনকে আসামী করে লিখিতভাবে অভিযোগ করি। পুলিশ তদন্তের কারন দেখিয়ে এতদিন মামলা না নিলেও মঙ্গলবার মামলা নেয়। শনিবার অভিযোগ করার পর থেকে মহিউদ্দিন ও তার পক্ষের লোকজন নানাভাবে হুমকি ধমকি দিয়ে চলছে। আমি এ ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি কামনা করছি।

ধর্ষিতা সাবিনা ইয়াসমিন জানান, আমার স্বামী একজন মাদকসেবনকারী। মহিউদ্দিন আমার স্বামী প্রায়ই একসাথে মাদকসেবন করে থাকে। মহিউদ্দিন আমার শ্বশুর শ্বাশুরীর সাথে হাত করে বহুবার আমার ইজ্জত নষ্ট করেছে। এক পর্যায় ওদের নির্যাতন সইতে না পেরে আমি পাতাছড়া আমার নানার বাড়িতে পালিয়ে চলে আসি। বর্তমানে আমি নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি মেম্বার মহিউদ্দিনসহ আমার স্বামী শশুড় ও শাশুড়ির উপযুক্ত শাস্তি চাই। আর এ ধরনের স্বামী ও শশুড় শাশুড়ি যাতে কোন অভাগা নারীর জীবনে না আসে সেটি কামনা করি।

এবিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা জানান, ধর্ষণের অভিযোগে থানায় একটি মামলা দায়ের হয়েছে। গৃহবধুকে ডাক্তারি পরীক্ষা ও জমানবন্ধীর জন্য খাগড়াছড়ি পাঠানো হয়েছে। দোষীদের বিরুদ্ধে অপরাধমূলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net