1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রেলের পূর্বাঞ্চলের জিএমসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় বিএনপি নেতার বিরুদ্ধে ব্যবসায়ীর প্রাইভেট কার ছিনতাইয়ের অভিযোগ! সাতকানিয়ায় মুসলিম এইডের ত্রাণ বিতরণ আত্মগোপনে থাকার পর ডিবির হাতে গ্রেপ্তার সাবেক মেয়র রাসেল ও বশির আহমেদ নাজিরহাট পৌরসভার প্রকল্প পরিদর্শনে স্থানীয় সরকার বিভাগ চট্টগ্রামের পরিচালক ঈদগাঁওয়ে পরিবেশ রক্ষায় থানা পুলিশের বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত গ্রীনপয়েন্ট স্কুল এন্ড কলেজ এর আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি -২০২৬ অনুষ্ঠিত রাস্তায় পড়ে থাকা অসুস্থ বাবাকে অবশেষে চিকিৎসায় নিলেন প্রবাসী ছেলে বরুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত কুমিল্লায় জমজম ট্রাভেলস্ বিডি’র প্রি-হজ্ব সেমিনার অনুষ্ঠিত মাগুরার শ্রীপুরে শিশু রাজিয়া খাতুন ধ’র্ষণ ও হ’ত্যা মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণা 

রেলের পূর্বাঞ্চলের জিএমসহ ১২ জনের বিরুদ্ধে দুদকের মামলা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ মার্চ, ২০২১
  • ৩১৪ বার

এম আর আমিন,চট্টগ্রাম:
৮৬৩ জন খালাসি নিয়োগে দুর্নীতির অভিযোগে রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক জিএমসহ ১২ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বুধবার (৩১ মার্চ) দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়-২-এর উপ-সহকারী পরিচালক মো. শরীফ উদ্দিন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

তারা হলেন- রেলওয়ে পূর্বাঞ্চলের সাবেক মহাব্যাবস্থাপক (জিএম) ফারুক আহমেদ, মহাব্যাবস্থাপক (প্রকল্প) মিজানুর রহমান, সহকারী মহাব্যবস্থাপক জোবেদা আক্তার, টিএসও রফিকুল ইসলাম, জিএম’র গাড়িচালক হারাদন দত্ত, শাহাজাহানপুর রেলওয়ে স্কুলের সাবেক অধ্যক্ষ সুরাইয়া সুলতানা, স্কুলের অফিস সহকারী আক্তার হোসেন, খালাসি আবুল বাশার খান, প্রধান সহকারী (সিপিও) খোন্দকার সাইফুল ইসলাম মামুন, টিকেট প্রিন্টিং স্কুলের প্রধান শিক্ষক মৃণাল কান্তি দাশ, রেলের ঠিকাদার আমিরুজ্জামান আশীষ ও পারভিন আক্তার।

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ জুলাই ৮৬৩ জন খালাসি নিয়োগের বিজ্ঞপ্তি জারি করে রেলওয়ে পূর্বাঞ্চল। আবেদন যাচাই-বাছাইয়ের পর সে নিয়োগের পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালে। পরীক্ষার পর পরই নিয়োগ কমিটির এক সদস্য মারা যান এবং এক সদস্য বদলি হন অন্য মন্ত্রণালয়ে।

কিন্তু তাদের ওই দুইজনের স্থলে কাউকে সংযুক্তি না করেই ২০১৯ সালের ১১ মে ফলাফল ঘোষণা করেন কমিটির বাকি তিন সদস্য।

এরপর থেকেই এ নিয়োগ নিয়ে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠে। খালাসি নিয়োগের অনিয়ম নিয়ে বিভিন্ন পত্রিকায় অনুসন্ধানী প্রতিবেদনও প্রকাশিত হয়। পরে এ বিষয়ে অনুসন্ধানে নামে দুর্নীতি দমন কমিশন (দুদক।)

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net