ঢাকা   ০৮:৩৪:০৪ এএম, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন মাগুরা সদর হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত মেঘনা নদীপথ দিয়ে মিয়ানমারে সিমেন্ট পাচার: হাতিয়ায় কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১৭ টন সিমেন্টসহ আটক ৯ মাগুরায় হলুদ রঙের গ্যান্ডারী জাতের আখ চাষে লাভবান হচ্ছে কৃষক আগামী ৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সহিংসতা দিয়ে ক্ষমতার পরিবর্তন নয়, বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে ঠেলে দেবেন না আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স ও ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র মধ্যে গ্রুপ বীমা চুক্তি নবায়ন 

লকডাউন বা সরকারি ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ মার্চ, ২০২১
  • ৪৩১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছে সরকার। সোমবার (২২ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে দেশে লকডাউন বা সাধারণ ছুটি নিয়ে জনমনে বিভ্রান্তি দেখা যাচ্ছে।

তথ্য বিবরণীতে আরো বলা হয়, সরকার সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, করোনা ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের কারণে লকডাউন বা সাধারণ ছুটির বিষয়ে সরকার কোনো সিদ্ধান্ত নেয়নি। ‘
তথ্য বিবরণীতে জানানো হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে গতবছরের অর্থাৎ ২০২০ সালের ২৩ মার্চের সরকারি ঘোষণার একটি পুরানো ভিডিও একটি মহল অসৎ উদ্দেশ্যে ভাইরাল করেছে। এ ধরনের অসত্য ও বিভ্রান্তিকর তথ্যসংবলিত প্রচারণার সঙ্গে জড়িতদের বিষয়ে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও তথ্য বিবরণীতে উল্লেখ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি