1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুরের নকলা গণপদ্দী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন  খুটাখালীতে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন সরকারি স্বাস্থ্যসেবায় ১০ হাজার কমিউনিটি প্যারামেডিককে অন্তর্ভুক্তির দাবি

শেরপুরের নকলা গণপদ্দী ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৪ মার্চ, ২০২১
  • ৩১৫ বার

হারুনুর রশিদ, শেরপুর প্রতিনিধি:
শেরপুরের নকলা উপজেলার ১নং গণপদ্দী ডিজিটাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ শামছুর রহমান আবুলের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ইউপি সদস্যরা। রোববার সকালে গণপদ্দী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ইউপি সদস্য শহিদুল ইসলাম, রফিকুল ইসলাম, ফেরদেসৈ আহম্মেদ ও সাইফুল ইসলাম।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুল দীর্ঘ ৩ বছর যাবৎ ক্ষমতার অপব্যবহার, অনিয়ম ও দূর্ণীতি করে আসছে। ইউপি সদস্যদের নামে প্রাপ্য ভিজিডি কার্ড, দারিদ্র কর্মস‚চী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, মাতৃ ও পুষ্টি ভাতা, রেশন কার্ড, কোভিড-১৯ এর আনুসাঙ্গিক অনুদান, এলজিএসপির বরাদ্দ, কাবিখা ও কাবিটা কর্মসূচিসহ ইউপি সদস্যদের মাসিক সম্মানী ভাতা থেকেও বঞ্চিত করে আসছেন।
ইউপি চেয়ারম্যান ক্ষমতার অপব্যবহার, দুর্নীতি, অনিয়মসহ নানান কাজ করে আসছেন। এ বিষয়ে ইউপি সদস্যরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ করেছেন বলেও উল্লেখ্য করেন। এছাড়াও তাদের প্রাপ্য অধিকার ফেরত পেতে উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেন।
সরকার প্রায় অর্ধকোটি টাকা ব্যয়ে ইউনিয়ন পরিষদ ভবন নির্মাণ করে দিলেও তিনি সেখানে অফিস না করে তার নিজ এলাকায় একটি টিন সেট ঘরে পরিষদের সমস্ত কাজ পরিচালনা করেন বলেও স্থানীয়রা অভিযোগ তুলে।
ইউপি চেয়ারম্যান শামছুর রহমান আবুলের সাথে মুঠো ফোনে যোগাযোগ করলে তিনি বলেন, আমি নিয়ম অনুযায়ী সব বন্টন করে দিয়েছি। আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net