ঢাকা   ০৭:৪৭:৩৩ পিএম, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে তিনদিন ব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত ধানমন্ডিতে ‘মোরগ পোলাও খাইয়ে’ সোনার দোকান ফাঁকা শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর কর্ণফুলীতে জিপিএ-৫ প্রাপ্ত ৬৫ শিক্ষার্থীকে প্রেসক্লাবের সংবর্ধনা মাগুরায়  গণপ্রকৌশল দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ওর্্যালী অনুষ্ঠিত  সাতকানিয়ায় জমি বুঝিয়ে দেওয়ার নামে কোটি টাকা নেওয়ার অভিযোগ সচিবালয়ের পাশে মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ নোয়াখালীর কোম্পানীগঞ্জে হাসপাতাল থেকে ১৯ বছর বয়সী তরুণীর মরদেহ উদ্ধার  সুইডেনের সঙ্গে গবেষণা সহযোগিতা জোরদারে পবিপ্রবির প্রতি আগ্রহ প্রকাশ -শহিদুজ্জামান কাঁকনের লাকসামে বিএনপির মতবিনিময় সভা 

শ্রীনগর উপজেলার ষোলঘরে রাস্তা উদ্বোধন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৮ মার্চ, ২০২১
  • ৩৭৩ বার
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি: শ্রীনগর উপজেলার ষোলঘর ইউনিয়নের উমপাড়ায়
একটি আরসিসি নির্মিত রাস্তা উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা হয়েছে। ২৬
মার্চ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে ইউনিয়নের উমপাড়া উজ্জ্বলের বাড়িতে এই
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কাজী
মাহবুব আলম রুনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন
ষোলঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শ্রীনগর উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা
আলহাজ মো. আজিজুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা নিয়াজ মুর্শেদ
খান ববি, ষোলঘর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো.
শাহজালাল, স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন, আরিফুল ইসলাম লিপ্টন, মহিলা
ইউপি সদস্য ফিরোজা বেগম, ইয়াসমিন আক্তার, শিক্ষক মো. মজিবুর রহমান
মেহেদী, মো. মহিউদ্দিন মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান
পরিচালনা করেন ষোলঘর একে এসকে উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি
আরিফুল কবির উজ্জ্বল।
এর আগে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে থেকে উমপাড়া গ্রামের উজ্জ্বলের বাড়ি পর্যন্ত
নির্মিত আরসিসি রাস্তাটির উদ্বোধন করেন প্রধান অতিথি ইউপি চেয়ারম্যান
আলহাজ মো. আজিজুল ইসলাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি