1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মারধর - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, মোবাইল কোর্টে বেকারি সিলগালা অস্ট্রেলিয়ার মাটিতে জয় বাংলাদেশের ক্রিকেটের জন্য ‘হিউজ অ্যাচিভমেন্ট’: আশরাফুল নোয়াখালীতে তারেক রহমানের কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত উল্টোপথে মন্ত্রীর গাড়ি, দুই মামলায় ৬ হাজার টাকা জরিমানা আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে, অপরাধও কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী আনোয়ারায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে, ৩ জনকে অর্থ ও কারাদণ্ সাবিনা ইয়াসমিনের জন্মদিনে ‘শুধু গান গেয়ে পরিচয়’ শত বছর পর মার্কিন মুদ্রায় জীবিত প্রেসিডেন্টের ছবি, ১ ডলারের কয়েনে ট্রাম্প ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারই টেকসই শান্তির সংস্কৃতির ভিত্তি

শ্রীনগরে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মারধর

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ মার্চ, ২০২১
  • ৩০৪ বার

শ্রীনগরে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে ৬ বছরের শিশুসহ ৩ জনকে মারধরের অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার
বিকালে ও বুধবার সকালে ২ দফায় উপজেলার দক্ষিন কামারগাঁও এলাকায়
এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ওই এলাকার সৌদি আরব প্রবাসী দ্বীপু বেপারীর ৬
বছরের ছেলে আব্দুল্লাহ মঙ্গলবার বিকালে বাড়ির পাশের মাঠে ঘুড়ি
উড়াতে গেলে প্রতিবেশী কাশেম বেপারীর ছেলে ইনজাম বেপারী (১৮) তার
ঘুড়ির নাটাই থেকে সুতা কেটে দেয়। এঘটনায় শিশু আব্দুল্লাহ
ইনজামকে বালু ছুড়ে মারলে ইনজাম তাকে মারধর করে।

খবর পেয়ে আব্দুল্লাহ বড় ভাই জয় (১৭) কাশেম বেপারীর বাড়িতে বিচার চাইতে
গেলে কাশেম বেপারীর পরিবারের লোকজন তাকে গালিগালাজ করে। পরদিন
বুধবার সকালে জয় ও তার ছোট ভাই তানভীর ওই মাঠে গেলে তাদেরকে
কাশেম বেপারী, ইনজাম, সোহাগ বেপারী ও মোতাহার বেপারী লাঠি
সোটা নিয়ে মেরে আহত করে। এসময় তাদের চিৎকারে আশ পাশের
লোকজন এগিয়ে এসে তাদেরকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে
নিয়ে আসে। এই সুযোগে কাশেম বেপারী তাদের ২ মেয়েকে নিয়ে
শ্রীনগর থানায় এসে উল্টো আহতদের বিরুদ্ধে শ্লীলতাহানীর অভিযোগ
দায়ের করে।

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. হেলাল উদ্দিন জানান, দুই পক্ষের
অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net