1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শ্রীনগরে বালাশুর বাগান বাড়ি ঐক্য সংগঠন চ্যাম্পিয়ন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু প্রান্তিক শহরে উন্নত আল্ট্রাসাউন্ড প্রযুক্তি নিয়ে উইপ্রো জিই হেলথকেয়ারের ‘হেলথ এক্সপ্রেস’ চালু

শ্রীনগরে বালাশুর বাগান বাড়ি ঐক্য সংগঠন চ্যাম্পিয়ন

আব্দুর রকিব, মুন্সীগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ মার্চ, ২০২১
  • ৪৬৭ বার

শ্রীনগর উপজেলার রাঢ়িখাল এলাকার দক্ষিণ রাঢ়িখাল একাদশকে ৫৭ রানে পরাজিত করে বালাশুর বাগান বাড়ি ঐক্য সংগঠন চ্যম্পিয়ন হয়েছে। শুক্রবার রাতে জয়নাল আবেদীন সোসাইটি বাগান বাড়িতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২১ উপলক্ষে শর্ট পিচ নাইট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতাপূর্ণ খেলার মাঠে বালাশুর বাগান বাড়ি ঐক্য সংগঠক আগে ব্যাট করতে নেমে ১৬৭ রান করে। জবাবে দক্ষিণ রাঢ়িখাল একাদশ মাঠে নেমে ১১০ রানে অল আউট হয়। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রবিন মোল্লা। উক্ত টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক উপকমিটির সদস্য মাকসুদ আলম ডাবলু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান চপল। আবেদীন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি জিএম খালিদের সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা যুবলীগের সভাপতি ফিরোজ আল মামুন, রাঢ়িখাল ইউপি চেয়ারম্যান আব্দুল বারেক খান, বিশিষ্ট ব্যবসায়ী স্বপন ইসলাম, আওয়ামী লীগ নেতা হাসু মোল্লা, উপজেলা যুবলীগের যুগ্ন-সাধারণ সম্পাদক আলাউদ্দিন সিকদার সুমন, যুবলীগ নেতা মামুন কবির, জানে আলম, উৎপল আহমেদ পল, শরীফ আহমেদ সরদার, সাইফুল ইসলাম খান মানু, রফিক মোল্লা, সজিব আহমেদ, রিয়াজুল ইসলাম লাভলু, সাইদুর ইসলাম বাবু প্রমুখ। পুরস্কার বিতরণী সভা শেষে বিজয়ীদের পুরস্কার দেওয়া হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net