ঢাকা   ০৫:৩১:৫৮ এএম, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ কারাগার থেকে বের হয়ে যুবলীগ নেতা ইমরানের  হুমকি, থানায় অভিযোগ  মাগুরার শ্রীপুরে সরকারি জমি দখল করে দোকানঘর নির্মাণের অভিযোগ প্রশাসন নিরব নোয়াখালীর কোম্পানীগঞ্জে জালনোট প্রতিরোধে জনসচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত জাতীয় গ্রিডে রূপপুরের বিদ্যুৎ যুক্ত হতে পারে আজ মেধা, নেতৃত্ব ও মানবিকতায় মোহাম্মদ জিয়াউল হক সোহেল সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি সংঘর্ষ, আহত অন্তত চার রূপনগরে ৭-৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, নিরাপত্তাকর্মী গ্রেপ্তার চৌদ্দগ্রামে সরকারি কর্মকর্তাদের সঙ্গে এনসিপি নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়

কচুয়ায় ল্যাব টেকনিশিয়ান না থাকায় করোনা সংক্রমণের আতংকে মানুষ

খ.ম. নাজাকাত হোসেন সবুজ। বাগেরহাট জেলা প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৭ এপ্রিল, ২০২১
  • ৯২১ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

বাগেরহাট জেলার, কচুয়া উপজেলায় টেস্ট নাই, করোনা রোগীও নাই, সংক্রমণের আতংকের মধ্যে রয়েছে সাধারন মানুষ। কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্বীর্ঘদিন যাবৎ করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছেনা। করোনার দ্বিতীয় ধাপ শুরু হওয়ার পর থেকে ল্যাব টেকনিশিয়ান না থাকায় কোন ধরনের নমুনা সংগ্রহ করা হচ্ছেনা। এনিয়ে আতংকের মধ্যে রয়েছে এলাকাবাসি।

দেশব্যাপি করোনা সংক্রমণ দিনে দিনে বেড়ে যাওয়ায় একদিকে যেমন চিকিৎসকরা হিমশিম খাচ্ছে, অপরদিকে আইসিইউ সংকট নিয়ে চলছে আতংক। এছাড়া সরকারীভাবে নমুনা পরীক্ষার কথা বলা হলেও কচুয়ার মানুষ রয়েছে তা থেকে বঞ্চিত। বাগেরহাট জেলায় করোনা সংক্রমণ বেড়ে গেছে কিন্তু কচুয়া উপজেলায় দ্বিতীয় ধাপে এপর্যন্ত কোন রোগী সনাক্ত হয়নি।

কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা.মনিশংকর পাইক বলেন, ল্যাব টেকনিশিয়ানকে বাগেরহাট সদরে বদলি করা হয়েছে। তাছাড়া তার সপ্তাহে দুইদিন আশার কথা কিন্তু তিনিও উপসর্গ নিয়ে হোম কোয়ারেন্টাইনে আছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি