1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনাকালে রোজা পালন নিরাপদ : যুক্তরাজ্যের গবেষণা - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার  ফসলি জমির মাটি কাটায় সাতকানিয়ায় মাটি পাচারকারীকে ৫ লাখ টাকা জরিমানা ধর্মমন্ত্রীকে জড়িয়ে ফেসবুকে অপপ্রচারের প্রতিবাদে  সংবাদ সম্মেলন বাংলাভিশনের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী: সুশীল ফোরামের শুভেচ্ছা সংসদীয় আসনে এমপি কার্যালয়ের যৌক্তিকতা তুলে ধরে ছাত্রনেতা ইমাম হোসাইনের খোলা চিঠি  গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর

করোনাকালে রোজা পালন নিরাপদ : যুক্তরাজ্যের গবেষণা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২ এপ্রিল, ২০২১
  • ২৯৬ বার

বিশেষ প্রতিবেদক মোহাম্মদ অলিদ সিদ্দিকী তালুকদার :
করোনা মহামারিকালে যুক্তরাজ্যের মুসলিমদের রমজানের রোজা পালনে মৃত্যুর হার বৃদ্ধি পায়নি বলে যুক্তরাজ্যের একটি গবেষণা প্রতিবেদনে জানা যায়। গতকাল বৃহস্পতিবার (১ এপ্রিল) বৈশ্বিক স্বাস্থ্যবিষয়ক পিয়ার-রিভিউড সাময়িকী গ্লোবাল হেলথে এই তথ্য প্রকাশিত হয়েছে।

২০২০ সালের ৩১ জানুয়ারি যুক্তরাজ্যে সর্বপ্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ২৪ বা ২৫ এপ্রিল থেকে শুরু হয় পবিত্র রমজান মাস। এ সময় দেশজুড়ে লকডাউন জারির পাশাপাশি রমজানের আনুষ্ঠানিকতা ও মসজিদে নামাজ আদায় স্থগিত রাখে ব্রিটিশ সরকার। তদুপরি বিশ্বের অন্যান্য দেশের মতো ব্রিটেনের মুসলিমরাও পুরো মাস রোজা পালন করেন। বৈশ্বিক মহামারির দুঃসময়ে নিজেদের অন্তরকে সুদৃঢ় রাখতে অনেককে তা সহায়তাও করে।
গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, পবিত্র রমজানে মাসে যুক্তরাজ্যের যারা রোজা পালন করেছেন করোনা সংক্রমণে তাঁদের বেশি মৃত্যু হয়েছে এমন কোনো প্রমাণ পাওয়া যায়নি।

প্রতি বছর বিশ্বের অসংখ্য মুসলিম পবিত্র রমজান মাসে রোজা পালন করেন। ইসলামী বিধান মতে, তাঁরা সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত সব ধরনের খাবার এবং পানীয় গ্রহণ থেকে বিরত থাকেন। যুক্তরাজ্যের মোট জনসংখ্যার পাঁচ শতাংশ প্রায় ৩০ লাখের বেশি মুসলিম বসবাস করেন। তাদের বেশিরভাগই দক্ষিণ এশীয় বংশোদ্ভূত।

ব্রিটেনের অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের মতো অনেক মুসলিমও করোনায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের গবেষণায় দেখা যায়, করোনাভাইরাসে মৃত্যুর ওপর রমজান মাসের আনুষ্ঠানিকতা পালনের ক্ষতিকর প্রভাব নেই।’
ইংল্যান্ডের এক ডজনের বেশি স্থানীয় কর্তৃপক্ষের কাছ থেকে সংগৃহীত করোনায় মৃত্যুর ডাটা বিশ্লেষণ করে ওই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এসব এলাকায় মুসলিম জনগোষ্ঠীর সংখ্যা প্রায় ২০ শতাংশ। গত বছরের রমজানের সময় করোনাভাইরাসে আক্রান্তদের মৃত্যুর তুলনামূলক বিশ্লেষণে এসব তথ্য মিলেছে বলে গবেষণায় দাবি করা হয়েছে।

গবেষকরা দেখেছেন, ইংল্যান্ডের এই এলাকাগুলোতে রমজান শুরু হওয়ার পর করোনায় মৃত্যুর হার ধারাবাহিকভাবে কমে যায়। এছাড়া মৃত্যুর হার কমে যাওয়ার এই গতি পুরো রমজান মাসজুড়ে অব্যাহত থাকে। গবেষকরা বলেছেন, মুসলিম অধ্যুষিত এলাকাগুলোতে রমজান মাস পালনের কারণে করোনার ক্ষতিকর কোনো প্রভাব দেখা যায়নি।

গবেষণা সহকারী সালমান ওয়াকার বলেন, করোনাভাইরাস মহামারির ওপর রমজানের ক্ষতিকর প্রভাবের আলামত পাওয়া যায়নি। তবে দেশটির কিছু রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের মন্তব্যের সঙ্গে এই গবেষণার ফল সাংঘর্ষিক বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

কারণ দেশটির অনেক বিশ্লেষক ও রাজনীতিবিদ গত বছর কিছু কিছু এলাকায় করোনাভাইরাসের উল্লম্ফনের জন্য নির্দিষ্ট কিছু সম্প্রদায়— বিশেষ করে মুসলিমদের দায়ী করেছিলেন।

ব্রিটেনের মুসলিমদের বৃহত্তম সংগঠন দ্য মুসলিম কাউন্সিল অব ব্রিটেন (এমসিবি)-এর মুখপাত্র আক ওমর বেগ বলেন, এই গবেষণা প্রতিবেদন রাজনীতিবিদ এবং বিশ্লেষকদের নেতিবাচক ধারণা বাতিল করে দিয়েছে।

যুক্তরাজ্যে আগামী ১৩ এপ্রিল থেকে রমজান শুরু হবে। এর দুই সপ্তাহ আগে গতকাল এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হলো।

সূত্র: আলজাজিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net