1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
করোনার ও সাধারণ রোগী পাশাপাশি কাউন্টার ॥ বাড়ছে সংক্রমণের ঝুঁকি - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২০ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
খুলনার বিভাগীয় সমাবেশ, রুপ নিয়েছিলো জনসমুদ্রে জাতিসংঘে রোহিঙ্গা প্রত্যাবাসনের আহ্বান পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ কেইপিজেডে এখনো আওয়ামী ব্যবসায়ী দোসরদের দখলে অভিযোগ, জিএম শামসের বিরুদ্ধে, তদন্তের দাবি রাশিয়ার ফুল-ফান্ডেড স্কলারশিপ পেলেন রামগড়ের মেধাবী তরুণ ফারহান ৩০ বছর ভিক্ষা করে বাঁচিয়ে রাখা সন্তানও চলে গেল ঈদে, একাকী আছিয়ার নতুন সম্বল ‘আছিয়া স্টোর”  নীলাভ্র ফাউন্ডেশনের উদ্যোগে ড. আলী হোসেন চৌধুরী শিক্ষাবৃত্তি প্রদান ভাঙ্গুড়ায় কৃষকের ধান সংগ্রহ শেষ, সরকারি মূল্য পাওয়ায় কৃষকের মুখে হাসি জাতি গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিনিয়োগ হলো শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ : প্রধানমন্ত্রী রঙধনু’র কর্মশালা ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে ফলাহার মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি! পুলিশের হাতে উদ্ধার

করোনার ও সাধারণ রোগী পাশাপাশি কাউন্টার ॥ বাড়ছে সংক্রমণের ঝুঁকি

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ৬৯১ বার

গাইবান্ধা জেলা সদর হাসপাতালের বহিঃবিভাগে সাধারণ রোগীদের কাউন্টারে পাশাপাশি করোনায় আক্রান্ত রোগীরা নমুনা দেয়া হচ্ছে। সাধারন রোগীদের স্বাস্থ্য বিধি মানার কোন বালাই নেই। হাসপাতালের ভিতরে ও বাহিরের মানুষের ভিড় লক্ষ্য করা গেছে। এতে করে সংক্রমণের ঝুঁকি দিন দিন বাড়ছে।

জানা গেছে, ¯পশকাতর করোনা রোগীর চিকিৎসায় বিশেষায়িত হাসপাতালের পরিবর্তে জেলা হাসপাতালের আউটডোর সংলগ্ন একটি রুমে করোনা রোগীর নমুনা সংগ্রহ করা হচ্ছে। সেই আউটডোরে সেবা নিতে আসা শতশত রোগীদের পোহাতে হচ্ছে কঠিন দুর্ভোগ। সেইসাথে করোনার নমুনা দিতে আসা রোগীদের সারিবদ্ধ লাইনের পাশেই সাধারণ রোগীর চিকিৎসা দেওয়ায় আতঙ্কে ভুগছেন রোগী ও তাদের স্বজনরা।

পাশাপাশি দাঁড়িয়ে করোনার সন্দেহভাজন রোগী ও সাধারণ রোগী একসাথে সেবা নেওয়ায় দ্রুত সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে। তাই করোনার নমুনা সংগ্রহ করতে আলাদা ভবন ব্যবহার করা উচিৎ বলে ভূক্তভোগীরা মনে করেন।

করোনা রোগীদের জন্য সংযুক্ত গাইবান্ধা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সাজেদুর রহমান বলেন, করোনা চিকিৎসা একটি সম্মিলিত বিষয়। যেখানে সব ব্যবস্থা থাকতে হবে, সব বিষয়ের বিশেষজ্ঞ থাকতে হবে। সাধারণ রোগীর চিকিৎসা যে কোনো স্থানে হতে পারে কিন্তু করোনা রোগীর চিকিৎসা সব স্থানে হবে না। বিশেষ করে যেখানে সাধারণ রোগীর চিকিৎসা সেবা দেওয়া হয়, সেখানে পাশাপাশি দাঁড়িয়ে করোনার নমুনা দিতে আসা রোগীদের নমুনা সংগ্রহ করা একেবারেই অনুচিত। হাসপাতালের বাইরে আলাদা কক্ষ না থাকায় এই সংকট বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ কারণে তারা নিজেরাও চরম ঝুঁকি নিয়ে কাজ করছেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net