1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কিশোরগঞ্জে হেফাজত নেতা মুহাম্মদুল্লাহ জামী আটক - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

কিশোরগঞ্জে হেফাজত নেতা মুহাম্মদুল্লাহ জামী আটক

তন্ময় আলমগীর, কিশোরগঞ্জ প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৭ এপ্রিল, ২০২১
  • ৩০৫ বার

গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের ডাকা হরতালের দিন কিশোরগঞ্জে নাশকতার ঘটনায় হেফাজতের কেন্দ্রীয় নেতা এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ জামীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ শহরতলীর সতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

হেফাজত নেতা মাওলানা মুহাম্মদুল্লাহ জামী কিশোরগঞ্জ শহরের পূর্ব তারাপাশা এলাকার মৃত মাওলানা আব্দুর রহমান জামীর ছেলে।

তিনি কিশোরগঞ্জ শহরের বয়লা এলাকায় প্রতিষ্ঠিত ফাতিমাতুয যাহরা করমী মহিলা মাদরাসার প্রিন্সিপাল এবং রাজধানীর মিরপুরের পল্লবী দ্বিতীয় পর্ব কেন্দ্রীয় মসজিদের খতিব।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুবকর সিদ্দিক পিপিএম বিষয়টি নিশ্চিত করে জানান, হেফাজতের ২৮ মার্চের হরতাল ও বিএনপির ৩০ মার্চের কর্মসূচি ঘিরে সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় থানায় সন্ত্রাস বিরোধী আইনসহ পেনাল কোডে মোট ৫টি মামলা দায়ের করা হয়।

এই ৫টি মামলার তিনটি মামলা পুলিশের পক্ষ থেকে, একটি মামলা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে এবং অপর মামলাটি জেলা ছাত্রলীগের পক্ষ থেকে করা হয়।

এর মধ্যে ছাত্রলীগের পক্ষ থেকে দায়ের করা মামলায় হেফাজতের কেন্দ্রীয় নেতা এবং জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও কিশোরগঞ্জ জেলা সভাপতি মাওলানা মুহাম্মদুল্লাহ জামী সন্দিগ্ধ হওয়ায় তাকে আটকের জন্য পুলিশ অভিযান পরিচালনা করে।

অভিযানে মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকাল ৩টার দিকে কিশোরগঞ্জ শহরতলীর সতাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net