1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ২ দিনব্যাপী জামায়াতের বাছাইকৃত কর্মীদের শিক্ষা শিবির অনুষ্ঠিত  সাড়ে পাঁচ মাসে হাটহাজারীতে প্রায় ৩৮০টি উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে : প্রতিমন্ত্রী মীর হেলাল এমপি মাগুরায় ইসলামী আন্দোলন বাংলাদেশের দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত   নাঙ্গলকোটে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ কিশোরগঞ্জে জামায়াতের গণমিছিল কুমিল্লা সিটি স্কুলে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত  মাগুরায় জুলাই সনদ বাস্তবায়ন ও দেশে বিশৃঙ্খলা সৃষ্টির প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত  একদলীয় শাসনের চেষ্টা করছে সরকার -মুহাম্মদ হাফিজুর রহমান কুমিল্লা স্থলবন্দর দিয়ে মাছ রপ্তানির উদ্যোগ নেওয়া হবে — মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

কৃষকদের মাঝে বিনামুল্যে বীজ ও সার বিতরণ

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩১০ বার

শেরপুরের নকলায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে খরিপ-১ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষে কৃষকের মধ্যে বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচি শুরু হয়।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে নকলা উপজেলার ৯৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মধ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় বিনামূল্যে আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হবে। বর্তমান করোনা পরিস্থিতিতে সামাজিক নিরাপদ দূরত্ব মেনে পর্যায়ক্রমে বিতরণ কার্যক্রম চলবে।

বিনামূল্যে বীজ,সার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার জাহিদুর রহমান, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সারোয়ার আলম তালুকদার, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা রোকসানা নাসরিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শেখ ফজলুল হক মণি, কৃষক লীগের আহব্বায়ক আলমগীর আজাদ প্রমুখ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ পরেশ চন্দ্র দাস জানান, আউশ ধান আবাদের লক্ষ্যে প্রত্যেক কৃষক এক বিঘা জমির জন্য পাঁচ কেজি উচ্চফলনশীল জাতের আউশ ধান বীজ, ২০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি হারে এমওপি সার বিনা মূল্যে দেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net