1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরার বিভিন্ন দেয়ালে জুলাই গণঅভ্যুত্থান গ্রাফিতি চিত্র জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে হাতের লেখা প্রশিক্ষণ কর্মশালা  ৩ ছেলে প্রবাসে, নিঃসঙ্গ চন্দনাইশের আবদুর রহমানের লাশ মিলল ঘরে বন্যার্তদের পাশে বিএনপি: সাতকানিয়ায় কৃষক দলের ত্রাণ ও গাছের চারা বিতরণ কর্মসূচিতে মাহবুবুর রহমান শামীম জননিরাপত্তা ও সেবার মানোন্নয়নে নবীনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা মাগুরা জেলা পুলিশের তরিৎ অভিযানে নিখোঁজ স্কুলছাত্রী উদ্ধার   চন্দনাইশ থানা পুলিশের অভিযানে গ্রেফতার ৪ বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির বাংলাদেশ-চীন অর্থনৈতিক সম্পর্ক সুদৃঢ় করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : মীর হেলাল চন্দনাইশে কারিতাস বাংলাদেশের পক্ষ থেকে ১,২৮০ বন্যার্ত পরিবার পেল নগদ সহায়তা, হাইজিন কিট ও ত্রাণ”

খালেদা জিয়ার জন্য দোয়া চাইলেন গাজীপুর মহানগর বিএনপি নেতা সালাউদ্দিন

বিশেষ প্রতিবেদক ঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ৩২৪ বার

গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক জনাব মোঃ সালাউদ্দিন সরকার গাজীপুর মহানগরবাসীর কাছে দোওয়া চেয়েছেন বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়ার। ১২ এপ্রিল রোজ সোমবার দুপুর পৌনে বাড়োটার দিকে তার নিজ বাসভবনে একান্ত সাক্ষাৎকারে বিশেষ প্রতিবেদক মোহাম্মদ নুর আলম সিদ্দিকী মানু’কে বলেন আমি আপনাদের মাধ্যমে দেশবাসীকে জানাচ্ছি , বর্তমান করোনা পরিস্থিতিতে এ ব্যাধি এখন যেভাবে সারা দেশে একটা ভয়াবহ রূপ ধারণ করেছে সেই প্রেক্ষিতে দেশবাসীকে আমার আহবান জানাব, দেশনেত্রী বেগম খালেদা জিয়াও আহবান জানিয়েছেন যে, তার জন্য, তার মুক্তির জন্য সবাই যেন দোয়া করেন।”

“বিশেষ করে আমাদের দলের সকল স্তরের নেতা-কর্মীদের আহবান থাকবে যে, তারা দেশনেত্রীর রোগমুক্তির জন্য পরম করুনাময় আল্লাহ’তালার কাছে দোয়া চাইবে এবং সমস্ত স্বাস্থ্য বিধি মেনে তারা যেন দোয়া করেন। আমাদের অনুরোধ থাকবে যে, স্থানীয় মসজিদে তার জন্য দোয়া করবেন।” সারাদেশের সকল জেলা উপজেলার মসজিদে মসজিদে, দোওয়া কামনা করা হয়েছে। আপনারা সবাই নিরাপত্তা দূরত্ব বজায় রেখে চলাচল করবেন, প্রয়োজন ছারা ঘরের বাহিরে বের হবেন না। স্বাস্থ্য বিধি মেনে চলবেন, এ প্রতিবেদকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমাকে গাজীপুর মহানগর বিএনপির আহ্বায়ক করায়, সর্বপ্রথম মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, সেই সংগে বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি রইলো আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের সকলের প্রতি রইলো আমার আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা।

তিনি আরোও বলেন গত ৩০শে জানুয়ারি ভোটার বিহীন নির্বাচনে আমাদের প্রার্থী সহ ভোটারদের ভোট কেন্দ্রে ঢুকতে দেওয়া হয়নি। তারা ভোটার বিহিন নির্বাচনে ভোটের আগের দিন ব্যালট বাক্স ভোট দিয়ে ভরিয়ে রেখেছিলেন তাদের মনোনিত প্রার্থীদেরকে আগেই নির্বাচীত করে রেখেছিলেন সে বিষয়ে বাংলার জনগন আমার থেকে আরোও ভালো জানেন বুঝেন। আমরা স্বাভাবিক জীবন যাপন করতে পারছিনা আমাদের উপর গায়েবি মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে, আমরা মাসে ১৫ দিন জেলের ভিতরে ১৫দিন বাহিরে কঠিন থেকে কঠিনতর জীবন যাপন অতিবাহিত করতে হচ্ছে।

গাজীপুর মহানগর বিএনপির সকল স্তরের নেতা কর্মী সহ সকল জনগনকে ঐক্যবদ্ধ হয়ে দলের যখন যে কর্মসূচি আসে সে কর্মসূচি সফলভাবে পালন করার উদাত্ত আহ্বান করছি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net