1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত। - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
তিস্তা ব্যারাজের কাজেও হাত দেবে বিএনপি সরকার : প্রধানমন্ত্রী নাঙ্গলকোট জেনারেল হাসপাতাল মালিকের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা পাহাড় কেটে জমি ভরাটের দায়ে মোবাইল কোর্ট হাটহাজারীতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি’র নির্বাচন ১১ দলীয় জোট সর্মথিত আইনজীবীদের ভোট বর্জন  মাগুরার শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-১ জুলাই সনদ আমাদেরই তৈরী, সংষ্কারটা আমাদেরই দেশের মানুষ জামায়াতকে কখনই ক্ষমতায় আনবে না : ঠাকুরগাঁওয়ে বিএনপি মহাসচীব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল সাভার আশুলিয়া বাসীর সেই জনপ্রিয় আফজাল হোসাইন এবার জামায়াত মনোনীত উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী কর্ণফুলীর ফকিরনীর হাটে টানা ৫ দিনের অনুমতি ঘিরে বিতর্ক জিরানী এলাকায় শিউর সাকসেস কোচিং সেন্টার: শিক্ষা ও নৈতিকতার নিরাপদ ঠিকানা চাঁদার টাকা না দেওয়ায় প্রাণ গেল অটোরিকশা চালকের, সোনারগাঁয়ে সড়ক অবরোধে বিক্ষুব্ধ জনতা

চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত।

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১
  • ২৬৩ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এরমধ্যে চার মাস বয়সী এক শিশুও রয়েছে। নিহতরা হলেন; নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের সিজিয়ারা গ্রামের নুরুজ্জামানের পুত্র মোঃ হানিফ, তার মেয়ে চৌদ্দগ্রামের জগন্নাথদীঘি ইউনিয়নের হাটবাইর গ্রামের কবির হাসেনের স্ত্রী মেরি বেগম ও মেরির মেয়ে মেহজাবিন। মঙ্গলবার বিকেল ৫টায় তথ্যটি নিশ্চিত করেছেন চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া।

স্থানীয় সূত্রে জানা গেছে, মোঃ হানিফ বিকেল পৌনে চারটায় তাঁর মেয়ে মেরি বেগম ও নাতনি মেহজাবিনকে নিয়ে প্রয়োজনীয় কাজে সিএনজি অটোরিকশা যোগে চিওড়া মাথায় আসে। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস-সিএনজি অটোরিকশা থেকে নামার সময় একটি ট্রাক(ঢাকামেট্রো-ট-১৪-৫১৯০) নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজি অটোরিকশার উপর উঠে যায়। থেতলে যায় তিনটি সিএনজি অটোরিকশা। এতে ঘটনাস্থলে মেরি বেগম নিহত, মোঃ হানিফ ও শিশু মেহজাবিন, হানিফের ছেলে রোমন, সিএনজি অটোরিকশা চালক রফিক আহত হন। খবর পেয়ে স্থানীয় লোকজন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ও চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত ডাক্তার গুরুতর আহত মোঃ হানিফ ও শিশু মেহজাবিনকেও মৃত ঘোষণা করেন। পুলিশ দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে যায়।

চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স ইনচার্জ ইয়াসিন প্রধানিয়া বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন’।
মিয়াবাজার পুলিশ ফাঁড়ির এসআই রায়হান জানান, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি উদ্ধার শেষে ফাঁড়িতে আনা হয়েছে’।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net