1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
জমিজমা বিরোধের জের ধরে রোজাদার বৃদ্ধকে পিটিয়ে আহত - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সাতকানিয়ায় প্রকাশ্যে গাঁজা সেবন করায় এক যুবককে ৬ মাসের জেল কৃষকদের নিয়ে মাঠ দিবস: উৎপাদন বাড়াতে নবীনগরে উদ্যোগ জাল কাগজপত্রের স্রষ্টা বিষু : আছে একাধিক মামলাও ‘রাজস্ব ফাঁকি, স্বাক্ষর জালিয়াতি, অবৈধ কাগজপত্রে রিট’ চন্দনাইশের দোহাজারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪ দোকান পুড়ে ভষ্মিভূত  ১০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি কৃষক কার্ড-ফ্যামিলি কার্ডের কারণে মূল্যস্ফীতি হবে না : প্রধানমন্ত্রী সম্মিলিত ইসলামী ব্যাংকে মাসব্যাপী চলতি ও সঞ্চয়ী হিসাব ক্যাম্পেইন শুরু নবীগঞ্জে বজ্রপাতে ১ নিহত ও ৩ জন আহত  বাংলাদেশের ৬টি জাহাজকে হরমুজ প্রণালী অতিক্রমের অনুমোদন ইরানের যুক্তরাষ্ট্র থেকে ৬১ হাজার মে. টন গম নিয়ে জাহাজ চট্টগ্রাম বন্দরে বিএনপি নেতা শীর্ষ মাদক ব্যবসায়ী লুঙ্গি মিজান ইয়াবাসহ গ্রেপ্তার 

জমিজমা বিরোধের জের ধরে রোজাদার বৃদ্ধকে পিটিয়ে আহত

পিরোজপুর প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২১৮ বার

পিরোজপুরের স্বরূপকাঠিতে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আব্দুল হাকিম নামের ৮০ বছরের এক রোজাদার বৃদ্ধকে পিটিয়ে গুরতর আহত করেছে প্রতিপক্ষরা। মুমুর্ষ আহতবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে স্বরূপকাঠি উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে ওই বৃদ্ধের ছেলে মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে নেছারাবাদ থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানায় দায়েরকৃত অভিযোগসুত্রে জানা গেছে, উপজেলার জলাবাড়ি ইউনিয়নের কামারকাঠি এলাকার মো. আব্দুল হাকিমের সাথে প্রতিবেশি মো. এবাদুল হকের জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিল। ঘটনার দিন হাকিম গোসল করার জন্য বাড়ির পাশে নদীতে যাবার সময় সেখানে পূর্ব থেকে ওৎ পেতে থাকা এবাদুল ও তার ছেলে আরাফাত ও আসাদ লাঠিসোটা নিয়ে হাকিমকে পথরোধ করে। তারা হাকিমকে এলোপাথাড়িভাবে পিটাতে থাকলে হাকিম চিৎকার দেয়। এসময় হাকিমের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাকে জবিননাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয়রা হাকিমকে মুমুর্ষবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল হাসপাতালে প্রেরণ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net