1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দেবিদ্ধারে স্কুল শিক্ষককে আহত করে টাকা ও মোবাইল ছিনতাই।। - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

দেবিদ্ধারে স্কুল শিক্ষককে আহত করে টাকা ও মোবাইল ছিনতাই।।

আমিনুল হক বিশেষ প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৮ এপ্রিল, ২০২১
  • ২৮৫ বার

কুমিল্লা জেলার দেবিদ্বার থানার ছোটনা গ্রামের মৃত হাসন আলী মেম্বারের ছেলে মোঃ শাহআলম মাষ্টার (৬৫) কে আহত করে তার নিকট থেকে টাকা ও মোবাইল ফোন ছিনতাই করা হয়। তিনি জানান, গত ১৫/০৪/২০২১ ইং তারিখে রোজ বৃহস্পতিবার তার বোনের বাড়ি জাফরগন্জ্ঞ হতে ছেলের চাকুরীর জন্য ১২০,০০০ টাকা নিয়ে বাড়ি ফিরছিলেন। তাহার প্রতিবেশী কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ (৩৮) এই টাকার ব্যাপারে জানতো। যখন তিনি টাকা নিয়ে তার নিজ গ্রাম ছোটনা শাহী ঈদগাঁ ময়দানের কাছে পৌছায় তখন আনুমানিক সন্ধ্যা ০৭.১৫ বাজে,তখন আগে থেকে ওৎ পেতে থাকা কুখ্যাত মাদক ব্যবসায়ি জাবেদ টাকার ব্যাপারটা জানার ফলে তার সন্ত্রাসী বাহিনী নিয়ে ঈদগাঁ এর কোনে অবস্থান করে এবং আমি ঈদগাঁ এর কাছে আসার সাথে সাথে তারা গ্যাসপাইপ, হকিস্টিক ও চাকুদিয়ে আক্রমণ করে আমার একটি পা ভাঙ্গাঁ সহ শরীরের বিভিন্ন স্থান জখম করে আমার সাথে থাকা১২০,০০০ টাকা এবং স্যামসাং গ্যালাক্সি A51 হ্যান্ড সেটটি ছিনিয়ে নিয়ে যায়। আক্রমনের সময় মাদক ব্যবসায়ি জাবেদের বাহিনীতে ছিলো আবিদপুর রেয়াজউদ্দীনের বাড়ির কুখ্যাত সন্ত্রাসী, মৃত ইয়াকুব আলীর ছেলে মাসুম (৩২)। ছোটনা আন্দিরপাড়ের ট্রাক চালক রফিক এর ছেলে, চিহ্নিত নেশাখোর শালিম (২৪)। আহত শাহআলম মাষ্টারের চিৎকারে স্থানীয় জনতা এলে উক্ত সন্ত্রাস বাহিনী চলে যায়। অবশেষে ঘটনা স্থল থেকে আহত শাহআলম মাষ্টার কে দেবিদ্বার সরকারি হাসপাতে ভর্তি করা হয়। শাহআলম মাষ্টারারের মেয়ে মোসাঃ রোমানা বেগম বাদী হয়ে জাবেদ(৩৮)শালিম(২৪),মাসুম(৩২),ও আব্দুল করিমের(৫৬) এর বিরুদ্ধে দেবিদ্বার থানায় মামলা করেন।বাদী রোমানা বেগম আরো বলেন,সন্ত্রাসী জাবেদের শ্বশুর আব্দুল করিম (৫৬)এর ছত্রছায়ায় ছোটনা পূর্ব পাড়ায় উল্লেখ্য সন্ত্রাসীরা কর্মকান্ড চালাচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net