1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নওগাঁয় প্রয়াত সাংসদের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওর গোমাতলীর হাজী আবু তাহেরের মৃত্যু, বাদে আছর জানাযা ও শোক কর্ণফুলীতে জামায়াতের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল করীম ঈদগাঁওয়ে র‌্যাবের অভিযান,অস্ত্রসহ ২ জন গ্রেফতার ২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা ঈদগাঁওয়ে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় স্থানীয় নির্বাচন নিয়ে যে তথ্য জানালেন ইসি শত বছরের নবীনগরের আলীয়াবাদ খাল এখন মাত্র তিন ফুটের ড্রেন সাতকানিয়ায় এক স্কুলছাত্রীকে গণধর্ষণ ও আরেকজনকে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ৪ ফয়সাল হত্যা মামলার আসামি জুয়েল কারাগারে

নওগাঁয় প্রয়াত সাংসদের বিরুদ্ধে জমি দখলের প্রতিবাদে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১২ এপ্রিল, ২০২১
  • ২৫৬ বার

নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের প্রয়াত সাংসদ ইসরাফিল আলমের অবৈধভাবে জবরদখল করা জমি একইভাবে তার সহধর্মিণী সুলতানা পারভীন বিউটির দখল ধরে রাখা জমি ফেরতের দাবীতে মানববন্ধন ও সমাবেশ করেছে ভুক্তভোগীরা।

সোমবার (১২ এপ্রিল) দুপুরে জেলার রানীনগর উপজেলার কাশিমপুর রাজবাড়ী সংলগ্ন ‘কাশিমপুরের জমি হারানো ভুক্তভোগী পরিবারবর্গ’র আয়োজনে এ মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বক্তারা বলেন, প্রয়াত সাংসদ ইসরাফিল আলম তার গুন্ডা বাহিনী দিয়ে প্রকাশ্য দিবালোকে জোরকরে ধান কেটে নিয়ে প্রাচীর দিয়ে আমাদের জমি জবর দখল করে পল্লীশ্রী সমন্বিত কৃষি কৃষি প্রদর্শণী খামার তৈরি করেন। আমরা বাধা দেয়ার অনেক চেষ্টা করেছি কিন্তু সাংসদের ক্ষমতার দাপটে আমাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়ে যায়। জমি হারিয়ে অনেকে মৃত্যু বরণ করেছে। অনেকের বিরুদ্ধে মিথ্যা মামলা এখনো চলমান রয়েছে। তার মৃত্যুর পরে তার স্ত্রী সুলতানা পারভীন একই ভাবে জমি জবর দখল করে রেখেছেন। আমরা আমাদের জমি ফেরত চাই।

স্থানীয় ভুক্তভোগী এবং কাশিমপুর ইউনিয়ন আ’লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক সাদেকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও বিক্ষোভ মিছিল পরবর্তী পল্লীশ্রী সমন্বিত কৃষি কৃষি প্রদর্শণী খামারের সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন স্থানীয় ভুক্তভোগী খলিলুর রহমান, আব্দুল হান্নান, ওমর ফারুক, বাচ্চু প্রমূখ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net