1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বাঁশখালীতে শ্রমিক হত্যার ঘটনায় গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

বাঁশখালীতে শ্রমিক হত্যার ঘটনায় গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

গাইবান্ধা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৭০২ বার

চট্টগ্রামের বাঁশখালীতে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রে আন্দোলনরত শ্রমিকদের উপর গুলিবর্ষণ ও হত্যাকান্ডের সাথে জড়িত পুলিশ ও মালিকদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে সোমবার গাইবান্ধায় মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশ অনুষ্ঠিত হয়। শহরের ডিবি রোডে ১নং ট্রাফিক মোড় এলাকায় বাংলাদেশের সাম্যবাদী আন্দোলন ও বাম গণতান্ত্রিক জোট পৃথকভাবে এই কর্মসূচী পালন করে।

মানববন্ধন ও প্রতিবাদী সমাবেশে বক্তব্য রাখেন সাম্যবাদী আন্দোলনের জেলা সদস্য সচিব মনজুর আলম মিঠু, বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের জেলা সভাপতি অধ্যাপক রোকেয়া খাতুন, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের জেলা সংগঠক শামিম আরা মিনা, সবুজ মিয়া প্রমুখ।

এদিকে একই দাবিতে জেলা বামজোটের সমন্বয়ক গোলাম রব্বানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি জেলা সভাপতি ও কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মিহির ঘোষ, বাসদ মার্কসবাদী জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, জেলা বাসদ সদস্য সুকুমার মোদক প্রমুখ।

বক্তারা বলেন, গত ১৭ এপ্রিল নির্মাণাধীন বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত শ্রমিকরা তাদের বকেয়া বেতন, রমজান মাসে ৮ ঘন্টা শ্রম সময় নির্ধারণ, স্বাস্থ্যসম্মত টয়লেট সুবিধাসহ ন্যায়সঙ্গত দাবীতে নিয়মতান্ত্রিক আন্দোলন
করার সময় পুলিশ এবং মালিকের ভাড়াটিয়া মাস্তান বাহীনি শ্রমিকদের হামলা ও গুলি চালিয়ে ৮ জনকে হত্যা করে। নেতৃবৃন্দ এই বর্বরোচিত হত্যাকান্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেফতারসহ দৃষ্টান্তমুলক শাস্তি নিশ্চিত, সরকারী উদ্যোগে চিকিৎসা ও আহত-নিহতদের উপযুক্ত ক্ষতিপূরণ দাবী করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net