1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিনামূল্যে বিতরনের জন্য নওগাঁ জেলা প্রশাসকের কাছে ১ লাখ মাস্ক দিল চেম্বার - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ভ্রাম্যমান আদালত কর্তৃক ৩ ইটভাটাকে ১৫লাখ টাকা জরিমানা সোনারগাঁয়ে কাজীর ওপর হামলার প্রতিবাদ, জড়িতদের গ্রেফতারের দাবি জামায়াতের মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার -২ ৪ হাজার পিস ইয়াবা, ১টি প্রাইভেট কার ১টি মোটরসাইকেল ও ৬ লক্ষ টাকা উদ্ধার! মাগুরায় ১১দলীয় ঐক্য জোটের খুলনা বিভাগীয় লং মার্চের প্রস্তুতি সভা অনুষ্ঠিত রামগড়ে দুর্গাপূজা ও প্রবারণা পূর্ণিমা উপলক্ষে চাল বিতরণ, বন্যা-ভূমিধসে ক্ষতিগ্রস্তদের সহায়তা সাতকানিয়া আমিলাইষে দুর্গোৎসবে ১০০ পরিবারকে বস্ত্র উপহার দিলে ব্যবসায়ী মিজানুর রহমান  কুমিল্লায় তানযীমুল উম্মাহ হিফয মাদরাসার অনাবাসিক শাখার উদ্বোধন গত ১৭ বছর শিক্ষার্থীদের মিথ্যা শেখানো হয়েছে” মাগুরায় এমপি মনোয়ার হোসেন খান মাগুরায়  ৭৫ জন অসহায়কে আর্থিক সহায়তা ও নজরুল বর্ষ উপলক্ষে ৫৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বর্ণাঢ্য মোটর সাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত 

বিনামূল্যে বিতরনের জন্য নওগাঁ জেলা প্রশাসকের কাছে ১ লাখ মাস্ক দিল চেম্বার

কাজী কামাল হোসেন,নওগাঁ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৮ এপ্রিল, ২০২১
  • ৩০৪ বার

২য় দফায় করোনা ভাইরাস সংক্রমন ঠেকাতে ও করোন ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্যবিধি মানতে নওগাঁয় জেলা প্রশাসকের নিকট ১ লাখ মাস্ক সরবরাহ করেছে চেম্বর অব কমার্স এন্ড ইন্ড্রাষ্ট্রি। প্রতিদিনই জেলা সদরে করোনা ভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েই চলেছে। তাই সরকারের পাশাপাশি সাধারন মানুষদের মেনে চলা স্বাস্থ্যবিধির মধ্যে অন্যতম বাহিরে বের হলে মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে এই মাস্ক হস্তান্তর করা হয়েছে। যেসব মানুষরা বাহিরে মাস্ক ছাড়া চলাফেরা করছেন স্বাস্থ্যবিভাগে কর্মরত ব্যক্তিসহ সমাজের বিভিন্ন স্তরের মানুষদের মাঝে বিনামূল্যে মাস্ক পৌঁছে দেয়ার লক্ষ্যে চেম্বারের পক্ষ থেকে মাস্ক সরবরাহ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক হারুন-অর-রশীদের নিকট এসব মাস্ক হস্তান্তর করা হয়। এ সময় সিভিল সার্জন ডা: এবিএম আবু হানিফ, চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রষ্ট্রির সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল, সিনিয়র সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান টুনু, পরিচালক এমএ খালেক, মোস্তাফিজুর রহমান রুনুসহ প্রশাসনের কর্মকর্তা, চেম্বারের নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

চেম্বার অব কমার্সের সভাপতি ইকবাল শাহরিয়ার রাসেল বলেন, চেম্বারের পক্ষ থেকে মোট ৩ লাখ মাস্ক সরবরাহ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরকারের করোনা ভাইরাস প্রতিরোধের কার্যক্রমকে আরো বেগবান করার লক্ষ্যে খাদ্যমন্ত্রীসহ অন্যান্য নেত্রীবৃন্দের পরামর্শে মাস্ক বিরতনের এই কার্যক্রম হাতে নিয়েছে নওগাঁ চেম্বার। জেলা প্রশাসকের নিকট ১ লাখ মাস্ক আজ সরবরাহ করার মধ্যদিয়ে এই কার্যক্রম শুরু করা হলো। আমরা পরবর্তিতে জেলার সকল ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ করে মসজিদগুলো, শহরের বিভিন্ন ব্যবসায়ীদের মাঝেসহ সাধারন মানুষদের এই মাস্ক বিতরন করা হবে। চেম্বারের এই ধরনের কার্যক্রমগুলো আগামীতেও অব্যাহত রাখা হবে বলে জানান তিনি।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net