1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মমতার অভিযোগ : বাংলাদেশে দাঙ্গা লাগিয়েছেন মোদি - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি চেয়ারম্যান হামিদ রানা চন্দনাইশে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে সিটি মেয়র ডা. শাহাদাতের ত্রাণ প্রতিবন্ধী যুবককে মারধরের অভিযোগ, ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ নকলায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে ইলেকট্রিক মিস্ত্রী নিহত প্রতিটি প্রতিষ্ঠানে শিক্ষক সংকট-পাঠদান ব্যাহত চন্দনাইশ ধোপাছড়িতে ৬ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বেহাল দশা   ক্যামব্রিজ ইসলামিক স্কুল অ্যান্ড কলেজে কোরআন ক্লাসের মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী চন্দনাইশে পেশাজীবী দল বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন ভাঙ্গুড়ায় বিভিন্ন আয়োজনে শেষ হলো জগন্নাথ দেবের উল্টোরথযাত্রা উৎসব  চন্দনাইশে গোয়াল ঘরে দুর্বৃত্তের আগুনে পুড়েছে ৭ গরু-মৃত-১

মমতার অভিযোগ : বাংলাদেশে দাঙ্গা লাগিয়েছেন মোদি

শ্যামল বাংলা ডেক্স

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৫ এপ্রিল, ২০২১
  • ৪২৪ বার

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে বাংলাদেশ সফরে এসে দাঙ্গা সৃষ্টি করার অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার হুগলির খানাকুলে নির্বাচনি প্রচার সভায় দেওয়া বক্তৃতায় এই অভিযোগ করেন তিনি। সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

হুগলির সভায় মমতা বলেন, ‘নরেন্দ্র মোদি, অমিত শাহ রোজ এখানে এসে মিথ্যা কথা বলে যাচ্ছে। দিল্লিতে ৬ বছর থেকেও বাংলার জন্যে একটা কাজও করেনি। কৃষকদের নাকি টাকা পাঠাবে, আমরা তো কৃষকদের লিস্ট পাঠিয়ে দিয়েছি। ওরা আসলে ভালো নাটক করতে পারে। আগে খুন করবে তারপর চোখের জল ফেলবে। বাংলাদেশ গেল, দাঙ্গা বাধালো। রোজ অমিত শাহ পুলিশ অফিসার চেঞ্জ করেছে। আলিপুরদুয়ার, চন্দননগর বদল করল। এরা বদল হল কেন? এরা দেখতে খারাপ? এরা চলতে পারেনা? এরা বাংলার গর্ব। ৫০ আসন পাবেনা তোমরা।

প্রসঙ্গত, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ সরকারের আমন্ত্রণে ২৬ মার্চ তারিখে ঢাকা সফরে আসেন ভারতীয় প্রধানমন্ত্রী। তার দুই দিনের সফরের আগে-পরে এ নিয়ে প্রতিবাদ, বিক্ষোভ, ভাঙচুর ও প্রাণহানির ঘটনা ঘটেছে।

প্রধানমন্ত্রী মোদি শনিবার পশ্চিমবঙ্গে গিয়ে দাবি করেন, বিজেপির জয় নিশ্চিত, তাই সরকারি অফিসারদের উচিত এখন থেকেই কাজ শুরু করে দেওয়া। একই সঙ্গে বিজেপির মুখ্যমন্ত্রীর শপথে তিনি আসবেন বলেও তিনি জানিয়েছেন। এদিন সেই প্রসঙ্গেই মমতা তীব্র আক্রমণ শানিয়ে বলেন, ‘আগে দিল্লি সামলান। আমার রাজ্য সরকারকে নির্দেশিকা দেওয়ার অধিকার আপনার নেই।

প্রথম দু’দফার ভোটের পরই বিজেপি নেতারা দাবি করে আসছেন, ৬০ আসনের মধ্যে ৫০ আসন পাবেনই তারা। রবিবার বিজেপির সেই দাবি ফুৎকারে উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেত্রী। বলেছেন, ‘আগে তো ৫০টা আসনে জেতো, তারপর ২৯৪-এর কথা বলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net