ঢাকা   ০৫:৪৬:০৮ এএম, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ০৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বর্ণিল আয়োজনে মাধ্যমে ‘মাটিরাঙ্গা স্পোর্টস একাডেমি’র উদ্বোধন শ্রীনগরে মুন্সীগঞ্জ জেলা যুবদলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের ব্যানারে দুর্বৃত্তদের আগুন হবিগঞ্জকে ২য় গোপালগঞ্জ বানানোর ঘোষণা যুবলীগ নেতা আটক সাজেক ভ্যালী খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে পিসিএনপির মানববন্ধন সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকায় যাওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর জাতীয় গ্রিডে প্রথম বার পারমাণবিক বিদ্যুৎ মাগুরায় শিশু ও চক্ষু হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত মাননীয় বিরোধীদলীয় উপনেতা ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সঙ্গে নরওয়ের অধ্যাপক আরিল্ড এনগেলসেন রুডের সৌজন্য সাক্ষাৎ হেলে পড়া ভবনের ঝুঁকিতে শতাধিক পরিবার, সিটি প্রশাসকের কাছে অভিযোগ

মাগুরায় ধান ক্ষেতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্য

মোঃ সাইফুল্লাহ :

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩২৬ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মাগুরায় ক্ষেতের সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান সরদার (৩৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে । তিনি সদর উপজেলার বেলনগর দক্ষিণপাড়ার অলিয়ার সরদারের ছেলে।
২৪ এপ্রিল শনিবার সকালে এ দূর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

মিজানুরের চাচাতো ভাই মুক্তার হোসেন জানান, ২৪ এপ্রিল শনিবার সকালে মিজানুর ধানের ক্ষেতে নিজের বৈদ্যুতিক পাম্প থেকে পানি দিচ্ছিলেন। কিন্তু ফিতা কেটে যাওয়ায় কারণে সেচ পাম্প বন্ধ হয়ে যায়। এ অবস্থায় তিনি সেটি মেরামতের পর বিদ্যুত চালিত সেচ পাম্পে পুন:সংযোগ দিতে গেলে মিজানুর বিদ্যুতস্পৃষ্ট হয়ে পড়েন। ঘটনার পর তাকে মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ জয়নাল আবেদিন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে আমাদের প্রতিনিধিকে জানান, মৃতের পরিবারের কোন অভিযোগ না থাকার কারণে তাদের কাছ থেকে লিখিত নিয়ে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
মিজানুরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি