1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাদক সেবির ছুরিকাঘাতে নিহত ২ আহত ৩ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফাস্ট হেল্থ সার্ভিস কমিউনিটি প্যারামেডিক ফাউন্ডেশনের (FHSCPF) পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠন টেকনাফে নাফ নদীতে বিজিবির অভিযান: বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় বাঁশখালীতে ওলামা দলের দোয়া মাহফিল  সোনারগাঁয়ে ছাত্রশিবিরের ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে সময়কে মূল্যায়নের আহ্বান প্রধান অতিথির সেন্টমার্টিনে নৌবাহিনীর অভিযানে মিয়ানমারগামী সিমেন্টের চালান জব্দ ৩০ মাঝিমাল্লা আটক চৌদ্দগ্রামে কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন বৃত্তি পরীক্ষা-২০২৫ অনুষ্ঠিত টেকনাফে শীর্ষ সন্ত্রাসী লম্বা মিজানের বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার লাকসামে জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মামলা: বাদীর পরিবারকে প্রাণনাশের হুমকি শহিদ সভাপতি ও খুরশীদ সাধারণ, খন্দকার আলমগীর কোষাধ্যক্ষ পুনঃনির্বাচিত কর্ণফুলীতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র-কার্তুজসহ আটক ১

মাদক সেবির ছুরিকাঘাতে নিহত ২ আহত ৩

সফিকুল ইসলাম রিপন ঃ নরসিংদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৭ এপ্রিল, ২০২১
  • ৩৭৪ বার

নরসিংদীতে ইউনুস আলী (২৪) নামে এক মাদক সেবির ছুরিকাঘাতে নিহত ২ ও আহত ৩ জন

নরসিংদী সদর উপজেলা নজরপুর ইউনিয়নে ছগরিয়া পাড়া গ্রামে সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সগিরাপাড়া গ্রামের মৃত দেওয়ান আলীর ছেলে আলী আকবর (৬০), ফজল মিয়ার ছেলে ফরহাদ মিয়া (৫০)। আহত ব্যক্তি ওই এলাকায় কাজ করতে আসা স্থায়ী বদলি শ্রমিক সেন্টু মিয়া (৪৫)। ইউনুস আলী একই গ্রামের আ. মান্নানের ছেলে।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, মঙ্গলবার রাতে হঠাৎ করেই ইউনুস তার পরিবারের লোকজনের সঙ্গে বিরূপ আচরণ শুরু করেন। ধারণা করা হচ্ছে, তিনি রাতে নেশাগ্রস্ত ছিলেন। বুধবার সকালে ছোরা নিয়ে বের হন তিনি। এ সময় তিনি যাকে সামনে পেয়েছেন তাকেই ধাওয়া করতে থাকেন।

এদিকে গ্রামের ফসলি জমিতে কাজ করছিলেন দুই কৃষক ফরহাদ মিয়া ও আলী আকবর। এ সময় দুজনকে আলাদা আলাদা জায়গায় কুপিয়ে আহত করে। পরে ঘটনাস্থলেই আকবর মারা যায় এবং ফরহাদকে নরসিংদী সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে সেন্টুকে উদ্ধার করে এলাকাবাসী ঢামেকে নিয়ে যায়।

নরসিংদী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার দত্ত চৌধুরী জানান, ঘাতক ইউনুস মানসিক ভারসাম্যহীন কিনা এ বিষয়ে কিছু জানা যায়নি। ঘটনার পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে গেছে। একটি মরদেহ সদর হাসপাতালের মর্গে সুরহতালের অপেক্ষায় আছে। আরেকটি মরদেহ মর্গে আনার প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net