1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জের সাথে কমিউনিটি পুলিশের মতবিনিময় - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
১০ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে অপহরণ করে হত্যাচেষ্টা: ভাঙ্গুড়ায় ১০ জনের বিরুদ্ধে আদালতে মামলা পটিয়া প্রেস ক্লাবে প্রকাশ্যে সাংবাদিকদের ওপর হামলা, আহত ১ মাগুরায় জেলা  কারাগারে ব্যতিক্রমধর্মী স্বাস্থ্যসেবা কার্যক্রম প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত গফরগাঁওয়ে তরুণ নাহিয়ান রবিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও সুষ্ঠু বিচারের দাবি জানালেন মেয়র প্রার্থী একরাম উল্লাহ গুজব, মানহানি ও ভুয়া কনটেন্ট ঠেকাতে সাইবার সুরক্ষা আইন সংশোধনের উদ্যোগ: স্বরাষ্ট্রমন্ত্রী  রাশিয়ার শ্রমবাজারে ১ লাখ কর্মী পাঠাতে চায় বাংলাদেশ চৌফলদণ্ডীতে রাখাইনদের প্রাচীন শ্মশান দখলের অভিযোগ ঈদগাঁওয়ে হাসপাতাল সড়কে হাটু পানি,  বাড়ছে জনদুর্ভোগ মেদাকচ্ছপিয়া ঢালায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, শিশুসহ নিহত ২

মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জের সাথে কমিউনিটি পুলিশের মতবিনিময়

আমিনুল হক বিশেষ প্রতিনিধিঃ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১
  • ৫৫১ বার

কুমিল্লার চৌদ্দগ্রামে মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির নাবাগত অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামানের সাথে হাইওয়ে কমিউনিটি পুলিশিং কমিটির মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ এপ্রিল) বিকেলে পুলিশ ফাঁড়ির অফিস রুমে মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় কালে নবাগত অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান বলেন, সকলের সহযোগিতার মাধ্যমে চৌদ্দগ্রামের হাইওয়েকে একটি শান্তির জনপদে পরিণত করতে তিনি কাজ করে যাবেন। দায়িত্ব পালন কালে কোন ধরনের অন্যায় কর্মকাণ্ড তিনি প্রশ্রয় দিবেন না। সেবা পান তার জন্য পুলিশের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ গ্রহণ করা হবে বলে তিনি জানান।

তখন হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল হোসেন নবাগত অফিসার ইনচার্জককে আশ্বস্ত করে বলেন, আমাদের পক্ষ থেকে হাইওয়ে পুলিশকে সকল বিষয়ে সহযোগীতা করা হবে, আশা করি আপনার বিচক্ষণতায় হাইওয়েতে শান্তি বিরাজ করবে।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা শ্রমীকলীগের সভাপতি আরশ মজুমদার, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক আব্দুল কাদের, উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আবদুল্লাহ, হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের সদস্য জসিম উদ্দিন, মিয়াবাজার হাইওয়ে পুলিশ ফাঁড়ির সেকেন্ড অফিসার এসআই খোকন মিয়া, এসআই আইয়ুব আলী, ঘোলপাশা ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মাসুদ রানা প্রমুখ।

হাইওয়ে কমিউনিটি পুলিশিংয়ের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন নবাগত অফিসার ইনচার্জ মো: আসাদুজ্জামান ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net